বিনামূল্যে ইডিপি প্রশিক্ষণ কর্মশালার দরখাস্ত আহ্বান   

< 1 - মিনিট |

১৪ দিনের এই প্রশিক্ষণে ছেলে-মেয়ে নির্বিশেষে ১৮ থেকে ৫০ বছর বয়সী বেকার যুবক-যুবতী ও স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা অংশ নিতে পারবেন

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

শিলচর : শিলচরের পিএনবি আরসেটি ক্যাম্পাসে আগামী ২৬ আগস্ট থেকে শুরু হতে চলেছে দুটি পৃথক ইডিপি (উদ্যোক্তা বিকাশ কর্মশালা) প্রশিক্ষণ—‘সফট টয়েজ মেকার অ্যান্ড সেলার’ ও ‘জুট প্রডাক্ট উদ্যোক্তা প্রশিক্ষণ’, যা হ্যান্ডিক্রাফ্টস সেক্টরের আওতায় আয়োজিত হবে। ১৪ দিনের এই প্রশিক্ষণে ছেলে-মেয়ে নির্বিশেষে ১৮ থেকে ৫০ বছর বয়সী বেকার যুবক-যুবতী ও স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা অংশ নিতে পারবেন।

প্রশিক্ষণ চলাকালীন বিনামূল্যে থাকা-খাওয়া এবং প্রশিক্ষণ শেষে ইডিপি ও এনএসকিউএফ  উভয় সার্টিফিকেট প্রদান করা হবে, যা ভবিষ্যতে পিএমইজিপি ও সিএমএএএএ  প্রকল্পের আওতায় ক্রেডিট লিঙ্কেজ ভর্তুকি পাওয়ার ক্ষেত্রে সহায়ক হবে। একজন প্রার্থী কেবলমাত্র একটি প্রশিক্ষণেই অংশগ্রহণ করতে পারবেন। প্রশিক্ষণের পাশাপাশি অতিরিক্ত সেশনে ২-৩টি কাপড় সেলাই শেখানো হবে এবং প্রশিক্ষণ শেষেই স্বনির্ভর ব্যবসা শুরু করার উপযুক্ত দিশা দেওয়া হবে।

আবেদন করতে হলে প্রধানমন্ত্রী আবাস যোজনার হিতাধিকারী নম্বর অথবা রেশন কার্ড, স্বাস্থ্যবীমা কার্ড, এনরেগা জব কার্ড, ইশ্রম কার্ড ইত্যাদি নথির যেকোনো একটি এবং বাধ্যতামূলক কেওয়াইসি ডকুমেন্ট (ভোটার কার্ড, আধার, প্যান ও ব্যাংক অ্যাকাউন্ট) জমা দিতে হবে। আসন সংখ্যা সীমিত হওয়ায় ‘ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস’ ভিত্তিতে প্রার্থী নির্বাচন করা হবে। প্রশিক্ষণের স্থান: ডিআরডিএ বিল্ডিং কমপ্লেক্স, পুলিশ প্যারেড গ্রাউন্ড সংলগ্ন, শিলচর প্রেস ক্লাব বাইলেন। বিস্তারিত জানতে যোগাযোগ: ০৩৮৪২-২৯৬২২৩।

Promotional | North East Integration Rally

Know More – Connect with Us

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news