বিপ্লবী উল্লাসকর বিদ্যা ভবনের বিভিন্ন দুর্নীতি নিয়ে সরব হলো মেহেরপুরের স্থানীয়রা

< 1 - মিনিট |

জেলা শাসককে স্মারকলিপি প্রদান

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

শিলচর : শিলচর মেহেরপুর স্থিত বিপ্লবী উল্লাসকর বিদ্যা ভবনের বিভিন্ন দুর্নীতি নিয়ে কাছাড়ের জেলা শাসককে একটি স্মারকলিপি প্রদান করল এলাকার জনগণ। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে স্কুল পরিচালন কমিটির সভাপতি সহ এলাকার তাহের আহমেদ জানান, বিদ্যালয়ের বেহাল অবস্থায় পড়ুয়াদের শিক্ষা পরিসেবা লাটে উঠেছে।

বিদ্যালয়ে নেই বিদ্যুৎ নেই ফেন,ফলে গরমে পড়ুয়াদের ক্লাস করতে হিমসিম খেতে হচ্ছে।এছাড়া ২০১৫ সাল থেকে ২০২৫ পর্যন্ত বিদ্যালয়ের জন্য উন্নয়নের বরাদ্দকৃত অর্থ প্রধান শিক্ষক কর্তৃক আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। মধ্যাহ্ন ভোজন নিয়েও সেই বিদ্যালয়ে ব্যাপক দুর্নীতি হয়েছে।

পড়ুয়াদের জন্য সরকারের তরফে বরাদ্দ সাইকেলও সঠিক সময়ে দেওয়া হয়নি বলে জানিয়েছেন তাহের আহমেদ। বিপ্লবী উল্লাসকর বিদ্যা ভবনের বর্তমান পরিস্থিতি ও দুর্নীতির কথা তুলে ধরে প্রশাসনকে অতি সত্বর তদন্ত সাপেক্ষে বিহিত ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন স্থানীয়রা।

5E for Success | Apply for Internship
Know MoreApply Here

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news