জেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের সংবর্ধনা প্রদান করে সম্মানিত করেন আয়োজকরা
অজিত দাস
শিলচর : বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে শিলচরে শিক্ষক দিবস উদযাপন করল কাছাড় জেলা প্রশাসন। সমগ্র দেশের সঙ্গে সঙ্গতি রেখে শুক্রবার শিলচরেও পালিত হলো শিক্ষক দিবস। এদিন স্থানীয় গান্ধী ভবনে কাছাড় জেলা প্রশাসনের উদ্যোগে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে দেশের মহান দার্শনিক, রাজনীতিবিদ তথা প্রখ্যাত শিক্ষাবিদ ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণের প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
পরে জেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের সংবর্ধনা প্রদান করে সম্মানিত করেন আয়োজকরা। সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের একাধিক আধিকারিক। অনুষ্ঠানে শিলচরের বিধায়ক দিপায়ণ চক্রবর্তী শিক্ষক দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন। তিনি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে প্রত্যেক শিক্ষক-শিক্ষিকার প্রতি সর্বদা সম্মান প্রদর্শনের আহ্বান জানান। এছাড়াও, শিক্ষার প্রসার ও উন্নয়নে কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের কথা উল্লেখ করে তিনি জেলার সামগ্রিক উন্নয়নে সরকারের পাশে থাকার জন্য জনগণের প্রতি অনুরোধ জানান।
Promotional | North East Integration Rally



