বিভিন্ন দল-সংগঠন ছেড়ে কংগ্রেসে যোগদান করলেন বিপুল সংখ্যক মানুষ

2 - মিনিট |

শহরতলীর রামনগর এলাকার ১৭ ও ২৫ নং ওয়ার্ড থেকে বিপুল সংখ্যক মানুষ কংগ্রেস দলে যোগদান করলেন বুধবার

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

শিলচর : শহরতলীর রামনগর এলাকার ১৭ ও ২৫ নং ওয়ার্ড থেকে বিপুল সংখ্যক মানুষ কংগ্রেস দলে যোগদান করলেন বুধবার। এদিন জেলা সভাপতি সজল আচার্যের নেতৃত্বে শিলচর ইন্দিরা ভবনে আয়োজিত এক কর্মী যোগদান সভায় নবাগত সদস্যদের দলীয় উত্তোরিয় পরিয়ে স্বাগত জানান জেলা কংগ্রেসের কর্মকর্তারা।

রামনগর এলাকার বিশিষ্ট সমাজ সেবি তথা কংগ্রেস নেতা আবজল হুসেন সদিয়লের হাত ধরে ১৭ নম্বর ওয়ার্ড থেকে পাঁচ শতাধিক মানুষ নতুনভাবে কংগ্রেস দলে যোগদান করেছেন। এছাড়া ওয়ার্ড নম্বর ২৫ থেকে আরও শতাধিক মানুষ এদিন আনুষ্ঠানিকভাবে কংগ্রেসের সদস্যপদ গ্রহণ করেছেন।

যোগদান সভায় বক্তব্য রাখতে গিয়ে জেলা কংগ্রেস সভাপতি সজল আচার্য সহ অন্যান্যরা জানান,আসন্ন পৌর নিগম নির্বাচনের পূর্বে কংগ্রেস দলে বিপুল সংখ্যক মানুষের যোগদান দলের ভিতকে শক্তিশালী ও মজবুত করেছে।পৌর নিগম নির্বাচনের পূর্বেই ওয়ার্ড নম্বর ১৭ ও ২৫ কংগ্রেসের দখলে এসে গেছে বলে এদিন দাবি করেছেন তাঁরা।

আগামী ১৫ই নভেম্বর শিলচর পৌর নিগম নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি সঠিক সময়ে নির্বাচন অনুষ্ঠিত হয় তাহলে কংগ্রেস শহরের ৪২টি ওয়ার্ডের মধ্যে ২৩টিতে বিপুল ব্যবধানে জয়ী হবে শিলচর পৌর নিগম বোর্ড গঠন করবে বলেও দাবি করেছে জেলা কংগ্রেস।শাসক দল বিজেপির সমালোচনায় মুখরিত হয়ে দলের কর্মীরা জানিয়েছেন, মানুষ বর্তমানে পরিবর্তন চাইছে।

এবং প্রদেশ সভাপতি গৌরব গগৈর নেতৃত্বে কংগ্রেস ২০২৬ সালের বিধান সভা নির্বাচনে বিজেপিকে ভেস্তে দিয়ে আসামে সরকার গঠন করবে।শাসক দলের মুখ্যমন্ত্রী ডঃ শর্মা গৌরব গগৈর ভয়ে বিভিন্ন অপবাদ রটিয়েছে। কিন্তু বাস্তবে তাঁরা গৌরব গগৈর বিরুদ্ধে কিছুই করতে সক্ষম হয়নি এখনও।

দলের প্রদেশ সভাপতির ২০২৬ সালে রাজ্যের মুখ্যমন্ত্রী পদে মনোনীত হয়ে রাজ্যবাসীর দীর্ঘ দিনের যাবতীয় সমস্যা থেকে মুক্তি পাইয়ে দেওয়ার পাশাপাশি জনগণের অধিকার রক্ষায় কাজ করবেন বলেও এদিন মন্তব্য করেছেন অনেকে। আগামী ২৬ জুলাই থেকে কংগ্রেস “আমার বুথ আমার দাবি” শীর্ষক স্লোগান নিয়ে এক বিশেষ কর্মসূচি শুরু করতে যাচ্ছে।

প্রত্যেককে সেই কর্মসূচিতে সক্রিয় ভাবে অংশ গ্রহণ করে মানুষের সমস্যা ও দাবিদাবা সম্পর্কে আলোচনা করে দলের ওয়েবসাইটে সেগুলো তুলে ধরার আবেদন জানিয়েছেন দলের জেলা কমিটির কর্মকর্তারা। এদিন দলে যোগদান করা নতুন সদস্যদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বিজেপির বিরুদ্ধে কমর কসে ময়দানে নামার আহ্বান জানিয়েছেন তাঁরা। এদিন বড়খোলার বিধায়ক মিসবাউল ইসলাম লষ্কর,প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক আমিনুল হক, শিলচর জেলা পরিষদ সদস্য নূর ইসলাম বড়ভূঁইয়া, আনসার হুসেন বড়লষ্কর, ও রণধীর দেবনাথ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Promotional | Subscribe KRC TIMES e-copy

KRC TIMES-Subscription

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news