খাসপুর এলাকায় ভিআইপি সড়কের ডিভাইডারে বৃক্ষ রোপণ করে কর্মসূচির সূচনা করেন বিধায়ক মিহির কান্তি সোম
কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো
উধারবন্দ : বৃহস্পতিবার বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বিধায়ক মিহির কান্তি সোমের নেতৃত্বে উধারবন্দ ভিআইপি সড়কে চারা রোপণ ও সাফাই অভিযান কর্মসূচি অনুষ্ঠিত।ব্যবস্থাপনায় ছিল উধারবন্দ মন্ডল বিজেপি কমিটি।সকাল এগারোটা নাগাদ খাসপুর এলাকায় ভিআইপি সড়কের ডিভাইডারে বৃক্ষ রোপণ করে কর্মসূচির সূচনা করেন বিধায়ক মিহির।
এদিন ৫০০ চারা রোপণ করা হয়েছে। সাথে রক্ষণাবেক্ষণের ব্যবস্থাও করা হয়েছে। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উধারবন্দ মন্ডল বিজেপির সভাপতি উমাশঙ্কর ভট্টাচার্য, সহ সভাপতি প্রদ্যোত চক্রবর্তী, সাধারণ সম্পাদক স্বরূপ দত্ত, যুবমোর্চার সভাপতি অর্ণব ভট্টাচার্য, ডলুগ্রামের প্রাক্তন জিপি সভাপতি রিংকু দাশগুপ্ত, দুই জেলা পরিষদ সদস্য রোহিত সিং ও দ্বীপ্তি শুক্লবৈদ্য সহ মন্ডলের অন্যান্য কার্যকর্তা, পঞ্চায়েত প্রতিনিধি, বিভিন্ন বুথের কার্যকর্তা ও উধারবন্দ মন্ডল এলাকার বিভিন্ন স্থানের বিজেপি কর্মীরা।
Promotional | Subscribe KRC TIMES e-copy



