বিহার বিধানসভার নির্বাচনের ফলাফল ঘোষণার পর কাছাড় জেলা বিজেপির উদ্যোগে অনুষ্ঠিত হয় বিজয় উল্লাস

< 1 - মিনিট |

ফলাফল প্রকাশের পরই জেলা বিজেপি কার্যালয় প্রাঙ্গণে বাজি-পাটকা ফাটিয়ে আনন্দ উদ্‌যাপন শুরু হয়

অজিত দাস

শিলচর : বিহার বিধানসভার নির্বাচনের ফলাফল ঘোষণার পর কাছাড় জেলা বিজেপির উদ্যোগে অনুষ্ঠিত হয় বিজয় উল্লাস।ফলাফল প্রকাশের পরই জেলা বিজেপি কার্যালয় প্রাঙ্গণে বাজি-পাটকা ফাটিয়ে আনন্দ উদ্‌যাপন শুরু হয়।পরে “বিজেপি জিন্দাবাদ” ধ্বনিতে জেলা বিজেপি কার্যালয় থেকে একটি বৃহৎ পদযাত্রা বের হয়। পদযাত্রাটি ক্যাপিটেল পয়েন্টে পৌঁছায়। সেখানে পৌঁছে দলীয় কর্মী-সমর্থকরা আবারও বাজি-পাটকা পুড়িয়ে বিজয়োৎসবে মেতে ওঠেন।

দলীয় নেতৃবৃন্দ জানান, এই বিজয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উন্নয়নমুখী নীতির প্রতি মানুষের অটল বিশ্বাসের প্রতিফলন।

Promotional | North East Integration Rally

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news