অগপর নেতৃত্ব ভবিষ্যতেও এমন আরও বিনামূল্যে স্বাস্থ্য শিবির আয়োজনের ইঙ্গিত দিয়েছে
অজিত দাস
বেতুকান্দি : কাছাড় জেলার বেতুকান্দি কারারপারের এফ. এ. মেমোরিয়াল হাইয়ার সেকেন্ডারি স্কুল প্রাঙ্গণে জেলা স্বাস্থ্য বিভাগ ও অগপর দলের কাছাড় জেলা কমিটির যৌথ উদ্যোগে একটি সফল বিনামূল্যে স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলা এই শিবিরে এলাকার ২০০-রও বেশি নারী-পুরুষ বিভিন্ন রোগের স্বাস্থ্য পরীক্ষা করান এবং বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ গ্রহণ করেন।
শিবিরে উপস্থিত থেকে চিকিৎসা পরিষেবা প্রদান করেন অভিজ্ঞ চিকিৎসক ডাঃ সায়ন বৈষ্ণব, ডাঃ বেনজীর আহমেদ, ডাঃ নুরুল হুদা ও ডাঃ আজাদ রাজ বড়ভূঁইয়া। চিকিৎসা পরিষেবায় সহায়তা করেন নার্স রাফেলা বেগম লস্কর এবং সুলতানা বেগম।
অনুষ্ঠানে স্থানীয় সহযোগিতায় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের অধ্যক্ষ ইমদাদ হুসেন বড়ভূঁইয়া, অগপর কাছাড় জেলা কমিটির উপ-সভাপতি এ. আর. মজুমদার, সম্পাদক রিয়াজুল হক বড়ভূঁইয়া, মহিলা পরিষদের সম্পাদিকা শারিকা আজমি বড়ভূঁইয়া, রুকন খান, আয়াজ উদ্দিন বড়ভূঁইয়া, আকরাম হোসেন লস্কর ও আব্দুল কাদির মজুমদার-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
শিবিরের সমাপ্তি বক্তব্যে এ. আর. মজুমদার বলেন, রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি সমাজসেবাও অগপরের অন্যতম প্রধান লক্ষ্য। মহিলা পরিষদের সম্পাদিকা শারিকা আজমি বড়ভূঁইয়া বলেন, মানুষের সেবাই প্রকৃত রাজনীতির মূল ভিত্তি। বিদ্যালয়ের অধ্যক্ষ ইমদাদ হুসেন বড়ভূঁইয়া আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করবে। অগপর নেতৃত্ব ভবিষ্যতেও এমন আরও বিনামূল্যে স্বাস্থ্য শিবির আয়োজনের ইঙ্গিত দিয়েছে।



