ব্লক কমিটিগুলো ভেঙ্গে দেওয়ার জেরে বিদ্রোহের ইঙ্গিত শিলচর জেলা কংগ্রেসে

< 1 - মিনিট |

সভাপতি পদে অভিজিৎ পাল দায়িত্ব নেওয়ার পর থেকে কিছু ব্লক কংগ্রেস সভাপতি তার সঙ্গে অসহযোগিতা করছেন

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

শিলচর : শিলচর জেলা কংগ্রেসের প্রতিটি ব্লক কমিটি ভেঙ্গে দেওয়া হয়েছে। আসলে কংগ্রেসের অভ্যন্তরে এখন অনেকেই অসন্তুষ্ট। সভাপতি পদে অভিজিৎ পাল দায়িত্ব নেওয়ার পর থেকে কিছু ব্লক কংগ্রেস সভাপতি তার সঙ্গে অসহযোগিতা করছেন। তাই এবার নতুন করে কয়েকটি কমিটি গঠন করার জন্য পুরনো কমিটি ভেঙ্গে দেওয়া হয়েছে।। অনেক ব্লক সভাপতি আবার কমিটি ভেঙ্গে দেওয়ার আগেই তার পথ থেকে পদত্যাগ করেছেন। পুরনো কমিটি ভেঙ্গে দিলেও ফের যে তাদের নিযুক্তি দেওয়া হবে না এমন কোন কথা নয়।

কিন্তু বিভিন্ন ব্লক কংগ্রেসের এ নিয়ে অসন্তোষ এখন চরমে। অনেকে বলছেন শিলচর জেলা কংগ্রেসের এ নিয়ে বিদ্রোহ দেখা দিতে পারে। আসলে শিলচর যারা কংগ্রেসে একটা অদ্ভুত নিয়ম। যখন জিনি সভাপতি থাকেন তার অনুগতরা তখন দূরে থাকেন বা সব কাজে শেষ সহযোগিতা করেন। যখন তিনি সরে যান তার অনুগামীরা ও সরে যান। মানে কোন দল নয় নেতা কে সেটাই বড়। এটা শিলচর জেলা কংগ্রেসের একটা মারাত্মক প্রবণতা। আর এটাকে সামাল দিতে গিয়ে ব্লক কংগ্রেস গুলো ভাঙতে হয়েছে। তবে এর প্রভাব সংগঠনে খুব একটা পড়বে না বলে মনে করেন জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল।

তবে কংগ্রেসের অভ্যন্তরীণ মহলে এই নিয়ে এখন চর্চা তুঙ্গে। নতুন কমিটি গঠন হলে কারা কারা সুযোগ পান কি ধরনের লোক সুযোগ পান সেটা এখন দেখার বিষয়। এছাড়া দুই বিধায়কের ঘনিষ্ঠ রাও এখন আর নতুন কমিটিতে স্থান পাবেন না বলেই মনে করছেন। ব্লক কংগ্রেস কমিটি গুলি ভাঙ্গা নিয়ে এখন শিলচর জেলা কংগ্রেসের অভ্যন্তরে একটা উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *