শিলচর কালাইন সড়ক কে বেছে নিয়ে অবৈধ বার্মিজ সুপারি পাচার দিব্যি চালিয়ে যাওয়ার খবরের সত্যতা আজ প্রমানিত হলো
প্রকৃতি নিউজ কনসার্ন
শিলচর : আজ ফের আটক বার্মিজ সুপারি ভর্তি ট্রাক,গোপন সূত্রের খবরের ভিত্তিতে ভাঙ্গার পার পুলিশ শিলচর কালাইন সড়কের বেলা কোনা পেট্রোল পাম্প থেকে ইউ পি ৩২জিএন ৬৪৬৫ নাম্বারের ট্রাক আটক করে ভাঙ্গার পার পুলিশ ফাঁড়িতে নিয়ে আসে। এখানে উল্লেখ্য যে বদর পুর জোয়াই জাতীয় সড়কে পুলিশ নাকা চেকিং জোরদার করার ফলে অবৈধ বার্মিজ সুপারির ব্যবসায়ী গন রুট পাল্টে শিলচর কালাইন সড়ক কে বেছে নিয়ে অবৈধ বার্মিজ সুপারি পাচার দিব্যি চালিয়ে যাওয়ার খবরের সত্যতা আজ প্রমানিত হলো।
সুত্রে জানা গেছে আজ বিকেল আনুমানিক সোয়া চারটে নাগাদ ভাঙ্গার পার পুলিশ শিলচর কালাইন সড়কের বেলা কোনা পেট্রোল পাম্পে হানে দিয়ে এই ট্রাক চেকিং করে বৃহৎ পরিমানের বার্মিজ সুপারির বস্তা নজরে পড়তেই সঙ্গে সঙ্গে ঐ সুপারি ভর্তি ট্রাক তড়িঘড়ি করে ভাঙ্গার পার পুলিশ ফাঁড়িতে নিয়ে আসা হয়। এখানে উল্লেখ্য যে এর আগে অনেক বার আজকের মতো বার্মিজ সুপারির ট্রাক আটক করে নিয়ে আসার পর এই সব সুপারি ভর্তি ট্রাক কোথায় গায়েব হয়ে যায় তা নিয়ে রীতিমতো খেদ প্রকাশ করেছেন সচেতন নাগরিক গন। আজকের ঘটনার পর এভাবেই মত প্রকাশ করেছেন সাধারণ মানুষ।


