তীব্র প্রতিবাদ নবগঠিত শিলচর কর্পোরেশনের 32 নম্বর ওয়ার্ডের তালিকার ভোটারদের
কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো
শিলচর : ভোটার তালিকায় বিসংগতি। তীব্র প্রতিবাদ নবগঠিত শিলচর কর্পোরেশনের 32 নম্বর ওয়ার্ডের তালিকার ভোটারদের।কতিপয় ব্যক্তির স্বার্থ চরিতার্থ করতে 746 জন ভোটারের নাম এক ওয়ার্ড থেকে চলে গেলো আরেক ওয়ার্ডে। গেজেট নোটিফিকেশনের কর্পোরেশনের যে ম্যাপ রয়েছে, সেই ম্যাপে এবং সরকারের অন্যান্য নথিতে রয়েছে এই ৭ ৪৬ জন ভোটারের নাম।
কিন্তু সরকারি নিয়মকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে হঠাৎ করে এই ভোটারদের নাম চলে গেল ৩৯ নম্বর ওয়ার্ডে । তা নিয়ে তীব্র উত্তেজনা দেখা দেয় 32 নম্বর ওয়ার্ডের ভোটারদের মধ্যে। ইতিমধ্যে বিষয়টি প্রশাসনের কাছে তুলে ধরলে কাছাড়ের নির্বাচন আধিকারিক মাসি টপ্ন সরজমিনে উপস্থিত হয়ে এলাকাবাসীর দাবি যাচাই করেন।
এবং তার পর্যবেক্ষণে ধরা পড়ে এই চূড়ান্ত বিসংগতি। পরে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে বত্রিশ নম্বর ওয়ার্ডের ভুক্তভোগীরা প্রশাসনের কাছে আবেদন জানান যাতে অতি শীঘ্র এই বিষঙ্গতি ঠিক করে দেন কারণ তারা চান না 32 নম্বর ওয়ার্ডে থেকে ৩৯ নম্বর ওয়ার্ডে নাম অন্তর্ভুক্ত থাকুক। বুধবার শিলচরের কাঁঠাল রোডের দাস পাড়ার ৩২ নম্বর ওয়ার্ডের শতাধিক নাগরিক এক হয়ে তীব্র প্রতিবাদ জানান।
Promotional | Subscribe KRC TIMES e-copy



