দমকল বাহিনীর চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও পুড়ে ছাই হয়ে গিয়েছে স্টেশনের গুরুত্বপূর্ণ বহু সরঞ্জাম
কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো
উধারবন্দ : মঙ্গলবার রাতে উধারবন্দ পানগ্ৰামের এপিডিসিএল-এর বিদ্যুৎ ডিস্ট্রিবিউশন সাব স্টেশনে (ডি.এস.এস.) সংঘটিত ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে । দমকল বাহিনীর চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও পুড়ে ছাই হয়ে গিয়েছে স্টেশনের গুরুত্বপূর্ণ বহু সরঞ্জাম।
এপিডিসিএল থেকে জানানো হয়েছে, এদিনের অগ্নিকাণ্ডে একটি ৫ এমভিএ পি.টি.আর. সম্পূর্ণরূপে পুড়ে ছাই হয়ে গেছে। এছাড়া স্টেশনের বিতরণ ট্রান্সফরমার (ডি.টি.আর.), ১১ কেভি +ইয়ার্ড, সংশ্লিষ্ট সকল পাওয়ার কেবল এবং বহু কন্ট্রোল কেবল সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছে।
এসব সারিয়ে তুলে বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক করতে বেশ কয়েকদিন সময় লেগে যেতে পারে বলে আশঙ্কা করছে বিদ্যুৎ বিভাগ । ফলে আগামী কয়েকদিন উধারবন্দ, দুধপাতিল, পালোরবন্দ, মাঝাগ্রাম, শালগঙ্গা সহ আশপাশের এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকার আশঙ্কা রয়েছে।
Promotional | Subscribe KRC TIMES e-copy



