স্মারকলিপি প্রদান করলো বরাকপার সামাজিক উন্নয়ন সংস্থা
কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো
বেরেঙ্গা : ধুরবন্দ , বেরেঙ্গা, এবং চামড়া গুদাম অঞ্চলে মাদক পাচার এবং অপব্যবহার রোধে প্রশাসনিক হস্তক্ষেপ চেয়ে স্মারকলিপি প্রদান করলো বরাকপার সামাজিক উন্নয়ন সংস্থা। দীর্ঘদিন ধরে শিলচর মাধুরবন্দ, বাখরশাহ মোকাম পয়েন্ট, বেরেঙ্গা, এবং চামড়া গুদাম অঞ্চলে মাদক পাচার এবং অপব্যবহারে পরিস্থিতি এতটাই খারাপ হয়েছে যে মাদকের নীল ছোবলে ধ্বংস হচ্ছে যুব সমাজ।
দিন দিন এর প্রভাব ব্যাপক ভাবে ছড়িয়ে পড়েছে প্রতিটি অলিতে-গলিতে। উদ্বেগজনকভাবে, ১০ থেকে ১২ বছর বয়সী শিশুদের এই অপব্যবহারকারীদের কাছে মাদক সরবরাহ করতে ব্যবহার করা হচ্ছে – যা সমাজের ভবিষ্যতের জন্য একটি গুরুতর হুমকি।এমন পরিস্থিতিতে মাদক পাচার এবং অপব্যবহার রোধে প্রশাসনিক হস্তক্ষেপ চেয়ে শুক্রবার কাছাড়ের জেলা আয়ুক্ত , জেলা পুলিশ সুপরের কাছে পৃথক স্মারকলিপি প্রদান করলো বরাকপার সামাজিক উন্নয়ন সংস্থার সদস্যরা।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে সংস্থার সদস্যরা জানান দীর্ঘদিন ধরে এই অঞ্চলে মাদক পাচারকারী এবং অপব্যবহার কারীরা ক্রমশ বেপরোয়া হয়ে উঠছে। দুর্ভাগ্যবশত, আমাদের সংস্থার ধারাবাহিক প্রচেষ্টা সত্ত্বেও, ফলাফল সন্তোষজনক হয়নি।
উদ্বেগজনকভাবে, ১০ থেকে ১২ বছর বয়সী শিশুদের এই অপব্যবহারকারীদের কাছে মাদক সরবরাহ করতে ব্যবহার করা হচ্ছে – যা সমাজের ভবিষ্যতের জন্য একটি গুরুতর হুমকি। তাছাড়া এই বিষয়ে প্রতিবাদ করলে অবৈধ কার্যকলাপের সাথে জড়িত ব্যক্তিরা তাদের পরিবারের সদস্যদের মাধ্যমে আমাদের সংগঠনের সদস্যদের ভয় দেখাতে শুরু করেছে, এমনকি একজন মহিলা ফোনে হুমকি দিয়েছেন যাতে আমরা কোন বাধা প্রধান না করি।
এতে আমাদের সংগঠনের স্বেচ্ছাসেবক এবং কর্মীরা নিরাপত্তাহীনতায় ভুগছি। এই বিষয়ে আজ প্রশাসনের কাছে স্বারক লিপি প্রদান করেছি যাতে মাদক পাচার এবং অপব্যবহারের সাথে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হয়।এদিন সংস্থার পক্ষ থেকে উপস্থিত ছিলেন সভাপতি মাসুম আহমদ মজুমদার সম্পাদক সায়েল হোসেন লস্কর, সদস্য সাজন মনি লস্কর, দিলোয়ার, জমির হোসেন সহ অন্যান্য সদস্যরা।
Promotional | Subscribe KRC TIMES e-copy



