মনিপুরের বাড়ছে হিংসা ,কেন্দ্রীয় মন্ত্রীর জ্বালিয়ে দিল উন্মত্ত জনতা

< 1 - মিনিট |

শান্তি কমিটির গঠন করার পরও মনিপুরে হিংসা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না

কে আর সি টাইমস ডেস্ক

ইম্ফল : মনিপুরের হিংসা আরো বৃদ্ধি পেয়েছে। উন্মত্ত জনতা আজকে জ্বালিয়ে দিল কেন্দ্রীয় মন্ত্রী রঞ্জন সিংহের বাসভবন। গতকাল এক মহিলা মন্ত্রীর বাড়ি জ্বালানো হয়েছিল।এবার রঞ্জন সিংহের বাড়িতে। এসময় তিনি বাড়িতে ছিলেন না। সঞ্জয় সিং কেন্দ্রীয় মন্ত্রিসভা মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী এদিকে মনিপুরের হিংসাকে থামাতে সেনাবাহিনীর চিরুনি অভিযান অব্যাহত। কিন্তু এই অভিযানের মধ্যেই জায়গায় জায়গায় সংঘর্ষ চলছে।

সংযোগের কয়েকটি ঘটনা ঘটেছে। শান্তি কমিটির গঠন করার পরও মনিপুরে হিংসা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। শিলচর বণিপুর জাতীয় সড়ক এখনো অবরুদ্ধ। যার ফলে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর অভাব দেখা দিয়েছে রাজ্যটিতে। এদিকে এখন পর্যন্ত শান্তি ফিরে না আসায় বিভিন্ন সংগঠন ক্ষোভ কাশ করেছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *