রাজ্যে প্রায় সাত হাজার সামরিক বাহিনীর জওয়ান মজুত থাকার পরেও হিংসা কিভাবে ছড়িয়ে পড়ছে সেটা এখন বড় প্রশ্ন
কে আর সি টাইমস ডেস্ক
ইম্ফল: মনিপুরে হিংসা থামতে চাইছে না গতকাল হিংসার ঘটনায় আরো একজনের মৃত্যু হয়েছে। রাজ্যে প্রায় সাত হাজার সামরিক বাহিনীর জওয়ান মজুত থাকার পরেও হিংসা কিভাবে ছড়িয়ে পড়ছে সেটা এখন বড় প্রশ্ন। দেখা গেছে বিভিন্ন আশ্রয় শিবিরে আশ্রিতদের উপরও গুলি চালানো হচ্ছে। গতকাল মনজ সিং নামের এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়।
এদিকে মনিপুরের ভেতরে প্রশাসনিক এলাকা দাবি করে কুকিরা যে আন্দোলন চালাচ্ছে তার তীব্র বিরোধিতা করেছে বিভিন্ন মৈতৈ সংগঠন। এই দাবি কোন অবস্থায় মেনে নেওয়া হবে না বলে জানানো হয়। শীর্ষ সংগঠনের পক্ষ থেকে দাবি তোলা হয়েছে মনিপুরে ব্যাপক হরে মায়ানমার থেকে অনুপ্রবেশ করছে। যার ফলে রাজ্যের জনবিন্যাসে পরিবর্তন ঘটছে। মনিপুরে এখনো বিভিন্ন আশ্রয় শিবিরের প্রায় ৩৮ হাজার মানুষ আশ্রিত। আরো কয়েক হাজার মানুষ মিজোরামে আশ্রয় গ্রহণ করেছে।


