এরই পরিপ্রেক্ষিতে শিলচরে অসম সাহিত্য সভার উদ্যোগে অসম শিলচরে সাহিত্য সভার তৃতীয় পুর্নাঙ্গ অধিবেশন আয়োজন করা
অজিত দাস
শিলচর : বরাক ও ব্রহ্মপুত্র উপত্যকার বিভিন্ন জনগোষ্ঠীকে একমঞ্চে নিয়ে এসে বিভেদের পরিবর্তে ভাষা সাহিত্য সংস্কৃতির মেলবন্ধন গড়ে তোলার ডাক দিলেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল
বিভিন্ন সময়ে বরাক ও ব্রহ্মপুত্র উপত্যকার মধ্যে ঐক্য ও সংহতি নিয়ে নানান প্রশ্ন উত্থাপিত হয়েছে। অতীতের এসব তিক্ততা ভুলে বরাক -ব্রহ্মপুত্র উপত্যকার মধ্যে ভাষা-সাহিত্য ও সংস্কৃতির মধ্য দিয়ে সমন্বয় গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়েছিলেন মুখ্যমন্ত্রী ডঃ হিমন্ত বিশ্ব শর্মা। বিগত সময়ে অসম সাহিত্য সভার বজালি অধিবেশনে এনিয়ে আলোচনা হয়েছিল ।
তখন বরাক উপত্যকায় অসম সাহিত্য সভার অধিবেশন আয়োজন এবং ব্রহ্মপুত্র উপত্যকায় বাংলা সাহিত্য সভার সম্মেলন অনুষ্ঠিত করার জন্য সিদ্ধান্ত নেওয়া হয়। এরই পরিপ্রেক্ষিতে শিলচরে অসম সাহিত্য সভার উদ্যোগে অসম শিলচরে সাহিত্য সভার তৃতীয় পুর্নাঙ্গ অধিবেশন আয়োজন করা হয়েছে।
এই অনুষ্ঠানের মাধ্যমে বরাক ও ব্রহ্মপুত্র উপত্যকার বিভিন্ন জনগোষ্ঠীকে একমঞ্চে নিয়ে এসে বিভেদের পরিবর্তে মেলবন্ধন গড়ে তোলার ডাক দেওয়া হয়েছে। আর এতে বাংলা ও অসমিয়া ভাষা সাহিত্য ও কলা সংস্কৃতি পরস্পরে অবগত হওয়ার সুযোগ মিলেছে ।
রবিবার শিলচরে অসম সাহিত্য সভার তৃতীয় পুর্নাঙ্গ অধিবেশনের দ্বিতীয় দিন ঐক্য, শান্তি, সমন্বয় এবং প্রগতির বার্তা দিয়ে একথাগুলো বলেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল।
এদিন দ্বিতীয় দিনের অধিবেশনের শুরুতে বৰ্ণাঢ্য সাংস্কৃতিক শোভাযাত্ৰা অনুষ্ঠিত হয়েছে। শোভাযাত্ৰা উদ্বোধন করেন রাজ্যসভার সাংসদ কর্ণাদ পুরকায়স্থ। এতে রাজ্যের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল, বিধায়ক দীপায়ন চক্রবর্তী,আসাম সাহিত্য সভার সভাপতি ডঃ বসন্ত কুমার গোস্বামী বিভিন্ন সাহিত্য সভার সভাপতি সহ সাংস্কৃতিক কর্মী ও ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন।
Promotional | North East Integration Rally



