অসম সরকারের পশুপালন ও পশুচিকিৎসা দপ্তরের তরফে জারি করা এক নির্দেশিকায় এই সিদ্ধান্ত জানানো হয়
কে আর সি টাইমস ডেস্ক
গুয়াহাটি : আসন্ন মাঘ বিহুকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রীর অস্বাভাবিক মূল্যবৃদ্ধি রুখতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল অসম সরকার।রাজ্যের সমস্ত জেলা কমিশনারকে নিজ নিজ জেলায় মাংস, ডিম, দুধ ও দুগ্ধজাত পণ্যের দাম নির্ধারণের জন্য জরুরি ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
অসম সরকারের পশুপালন ও পশুচিকিৎসা দপ্তরের তরফে জারি করা এক নির্দেশিকায় এই সিদ্ধান্ত জানানো হয়।দপ্তরের সচিব অনিল চন্দ্র দেওরী, ACS স্বাক্ষরিত নির্দেশে বলা হয়েছে, মাঘ বিহুর সময় সাধারণ মানুষ যাতে ন্যায্য মূল্যে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী ক্রয় করতে পারেন, তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
Promotional | North East Integration Rally



