মাদক বিরুধী অভিযানে বিপুল পরিমানে বার্মিজ সিগারেট সহ আটক দুই পাচারকারী

< 1 - মিনিট |

জব্দকৃত বার্মিজ সিগারেটের বাজার মূল্য আনুমানিক 10 লক্ষ্য টাকারও অধিক

অজিত দাস

দিগরখাল : গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে অসম–মেঘালয় সীমান্তের দিগরখাল চেকপোস্টে MH 46 BM 4236 নম্বরের একটি গাড়িতে তল্লাশি চালিয়ে চালিয়ে মোট ২৫০টি প্যাকেট অবৈধ বার্মিজ সিগারেট উদ্ধার করে কাছাড় পুলিশ l সঙ্গে আটক করা হয় দুই পাচারকারীকে l

জব্দকৃত বার্মিজ সিগারেটের বাজার মূল্য আনুমানিক 10 লক্ষ্য টাকারও অধিক হবে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ অধীক্ষক প্রদীপ কোওর l ধৃত পাচারকারীদের নাম মো. সাজিদ আহমেদ ও ইদ্দ্রিস আলি, উভয়েই অসমের গোয়ালপাড়া জেলার বাসিন্দা বলে পুলিশ নিশ্চিত করেছে। পুলিশ

উল্লেখযোগ্যভাবে, এই অবৈধ সিগারেটগুলি একটি নামী কুরিয়ার সার্ভিসের গাড়িতে বহন করা হয়েছিল বলে জানান অতিরিক্ত পুলিশ অধীক্ষক প্রদীপ কোওর ।এই ঘটনার সঙ্গে জড়িত বৃহত্তর চোরাচালান চক্রের সন্ধানে তদন্ত প্রক্রিয়া চলছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে আরও গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসতে পারে বলে আশাবাদী তিনি l

Promotional | North East Integration Rally

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news