গোপন চেম্বার থেকে প্রায় ৯০ হাজার ইয়াবা ট্যাবলেটসহ দুজন পাচারকারীকে আটক করে পুলিশ
অজিত দাস
শিলচর : শিলচর সদর থানার অন্তর্গত রংপুর এলাকায় গোপন তথ্যের ভিত্তিতে কাছাড় পুলিশ একটি মাদকবিরোধী অভিযান চালিয়ে AS-01 FC-0018 নম্বরের একটি ট্রাকে তল্লাশি চালিয়ে গোপন চেম্বার থেকে প্রায় ৯০ হাজার ইয়াবা ট্যাবলেটসহ দুজন পাচারকারীকে আটক করে পুলিশ l
জব্দকৃত ইয়াবা টেবলেটের বাজার মূল্য প্রায় 26 কোটি টাকা lধৃতদের নাম ডালিম উদ্দিন লস্কর ও আবেদ সুলতান বরভুইয়া
উভয়েই ধলাই থানার অন্তর্গত এলাকার বাসিন্দা বলে সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেন কাছাড়ের জ্যেষ্ঠ পুলিশ অধীক্ষক পার্থ প্রতিম দাস ।
তিনি বলেন ,প্রাথমিক তদন্তে জানা গেছে, আটক ট্রাকটি মিজোরাম থেকে গুয়াহাটির দিকে যাচ্ছিল। ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তি ও মাদক পাচার চক্রের ফরোয়ার্ড ও ব্যাকওয়ার্ড লিঙ্কেজ খতিয়ে দেখতে ইতিমধ্যেই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান জ্যেষ্ঠ পুলিশ অধীক্ষক পার্থ প্রতিম দাস l
Promotional | North East Integration Rally



