মুখ্য ভূমিকায় রয়েছেন অভিনেতা সিদ্ধার্থ সিনহা ও গৌতমী মিশ্র
অজিত দাস
শিলচর : বরাকের আঞ্চলিক ভাষায় নির্মিত চলচ্চিত্র “মামুনের চিঠি”-র দ্বিতীয় সঙ্গীত “তুই ছাড়া” গানটির ভিডিও প্রকাশিত হলো গণেশ পূজার শুভলগ্নে। বুধবার, গণেশ চতুর্থীর দিনে বলিউড ও টলিউডে কর্মরত অভিনেতা তথা পরিচালক সিদ্ধার্থ সিনহার নিজ বাসভবনে আয়োজিত গণেশ পূজা অনুষ্ঠানে, বিশিষ্টজনদের উপস্থিতিতে পঞ্চপ্রদ্বীপ প্রজ্বলনের মাধ্যমে গানটির আনুষ্ঠানিক উন্মোচন হয়।
সিদ্ধার্থ সিনহার নির্দেশনায় “তুই ছাড়া” গানটির শুটিং হয়েছে ত্রিপুরা ও মেঘালয়ে। মুখ্য ভূমিকায় রয়েছেন অভিনেতা সিদ্ধার্থ সিনহা ও গৌতমী মিশ্র। গানটির গীতিকার ও কণ্ঠশিল্পী পুরব সিনহা। সংগীতে ছিলেন রূপম নাথ। সহ-অভিনেতাদের মধ্যে রয়েছেন আরিয়ান সিনহা, রাজেশ্বর সিনহা, বিক্রম দেবনাথ, রাজীব সিনহা, সোহেল সিনহা প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রজগোপাল সিনহা, অবসরপ্রাপ্ত সরকারি ব্যাংক ম্যানেজার ও সমাজকর্মী সুশীল কুমার সিনহা, সমাজকর্মী শ্যামকিশোর সিনহা সহ আরও অনেকে। এদিন অতিথিরা গানটি উপভোগ করেন এবং সর্বসাধারণকে এই সঙ্গীত ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।
Promotional | North East Integration Rally


