মেঘালয়ের কয়লাখনিতে অগ্নিকাণ্ডে প্রাণহানি, শোকসন্তপ্ত পরিবারগুলির পাশে বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ

< 1 - মিনিট |

জয়ন্তিয়া হিলসে মর্মান্তিক দুর্ঘটনা: নিহত শ্রমিকদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে তদন্তের দাবি বিধায়কের

অজিত দাস

কাটিগড়া : মেঘালয়ের জয়ন্তিয়া হিলস অঞ্চলের একটি কয়লাখনিতে ভয়াবহ অগ্নিকোনে প্রাণ হারান আসামের কাটিগড়া এলএসি-র একাধিক শ্রমিক। এই মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ।বৃহস্পতিবার রাতে শোকসন্তপ্ত পরিবারগুলির সঙ্গে সাক্ষাৎ করেন বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ।

দুর্ঘটনায় নিহত শ্রমিকদের পরিবারের পাশে দাঁড়িয়ে তিনি গভীর সমবেদনা জানান এবং এই দুঃখজনক ঘটনাকে সকলের জন্য অপূরণীয় ক্ষতি বলে উল্লেখ করেন। তিনি বলেন, এই দুর্ঘটনায় আমরা মূল্যবান প্রাণ হারিয়েছি। এটি শুধু পরিবারগুলির নয়, গোটা সমাজের জন্যই এক অপূরণীয় ক্ষতি।”

বিধায়ক বিদেহী আত্মাদের শান্তিকামনা করেন এবং শোকাহত পরিবারগুলিকে এই অসীম দুঃখ সহ্য করার শক্তি দেওয়ার জন্য প্রার্থনা জানান। পাশাপাশি তিনি দুর্ঘটনার সঠিক তদন্ত ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে দাঁড়ানোর দাবি জানান। মেঘালয়ের ওই কয়লাখনির দুর্ঘটনায় এখনও শোকের ছায়া কাটেনি। প্রশাসনের তরফে তদন্ত প্রক্রিয়া চলছে।

Promotional | North East Integration Rally

Stay connected with the biggest action oriented movement of North East India – connecting, uniting, working for Peace, Progress and Prosperity of North East India. Know More – Connect with Us

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *