রাজ্যের প্রদূষন নিয়ন্ত্রণ পর্ষদ নড়েচড়ে বসেছে
প্রকৃতি নিউজ কনসার্ন
শিলচর – মেহেরপুরের ডাম্পিং গ্রাউন্ডে অবৈজ্ঞানিক ভাবে আবর্জনা জ্বালানোর ফলে বৃহত্তর মেহেরপুর এলাকায় মারাত্মক ভাবে বায়ুদূষণ হচ্ছে । এটি ওই এলাকায় মানুষের স্বাস্থ্যের প্রতি একটি হুমকি হয়ে দাঁড়িয়েছে। এর পরিপ্রেক্ষিতে সামাজিক সংগঠন ড শ্যামা প্রসাদ মুখার্জি মেমোরিয়াল স্বার্থ সুরক্ষা পরিষদের সভাপতি বরিষ্ঠ সাংবাদিক হারাণ দে এর প্রতিকার চেয়ে রাজ্য প্রদূষন নিয়ন্ত্রণ পর্ষদের দ্বারস্থ হয়েছিলেন।
এই মর্মে হারাণ বাবুর এক পত্র পেয়ে প্রদূষন নিয়ন্ত্রণ পর্ষদ নড়ে চড়ে বসেছে। পর্ষদের পক্ষ থেকে বৃহস্পতিবার এক নির্দেশে শিলচরের আঞ্চলিক কার্যালয় কে সাত দিনের মধ্যে পরিস্থিতি মূল্যায়ন করে এবিষয়ে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।



