যুদ্ধকালীন তৎপরতায় বিকল্প রেলপথ নির্মাণের দাবিতে শিলচর-লামডিং ব্রডগেজ রূপায়ণ সংগ্রাম কমিটির বিক্ষোভ সমাবেশ শিলচরে

2 - মিনিট |

অন্যথায় আগামীতে ফের গণতান্ত্রিক আন্দোলন জোরদার ভাবে গড়ে তোলা হবে

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

শিলচর : লাগাতার টানা আন্দোলনের পরিপ্রেক্ষিতে গত ব্রডগেজের কাজটি ১৮বছর আগে তরান্বিত হয়েছিল।এই আন্দোলন অব্যাহত রাখতে হবে। যোগাযোগ ব্যবস্থার বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে চন্দ্রনাথপুর থেকে লঙ্কা হয়ে গুয়াহাটি যাওয়ার বিকল্প রেলপথ যুদ্ধকালীন তৎপরতায় শুরু করার দাবিতে শনিবার শিলচর রেলওয়ে স্টেশন চত্বরে বিক্ষোভ সমাবেশের ডাক দিল শিলচর-লামডিং ব্রডগেজ রূপায়ণ সংগ্রাম কমিটি।

এদিন কমিটির সদস্যরা জমায়েত হয়ে প্লেকার্ড হাতে বিকল্প রেলপথ নির্মাণের সার্ভে রিপোর্ট জনসমক্ষে তুলে ধরার পাশাপাশি ডিপিআর তৈরী করে কাজটা এবছরেই শুরু করার জোরালো দাবি জানিয়েছেন তাঁরা। বিষয়টি বরাকের জনপ্রতিনিধিরা সদনে তুললেও জনগণ যাতে আশ্বস্ত না হয়, নিজের সমস্যা ও অধিকারের লড়াইকে জোরদার ভাবে এগিয়ে নিতে সকলের সহযোগিতা কামনা করেছেন তাঁরা।

পাশাপাশি আন্দোলনের মাধ্যমে বিকল্প রেলপথ নির্মাণের কাজ দ্রুত সম্পন্ন করার জন্যে সরকারের উপর চাপ সৃষ্টি করতে হবে বলেও এদিন জানিয়েছেন তাঁরা।রেলপথ ও সড়কপথের জন্য এদতঞ্চলের জনগণকে কেনই বা বিচ্ছিন্ন হয়ে থাকতে হবে, এনিয়ে প্রশ্ন উত্থাপন করেছেন কমিটির সদস্যরা।বরাকের মানুষকে কেন এভাবে উপেক্ষা করা হচ্ছে,কেন জনগণকে গুরুত্ব দেওয়া হচ্ছে না এসব বুঝেও বরাক উপত্যকার মানুষ চুপ করে বসে আছেন।

কেন্দ্রে ও রাজ্যে ডাবল ইঞ্জিনের সরকার থাকা সত্ত্বেও আজ পর্যন্ত মহা সড়কের কাজ সম্পন্ন হয়নি। বিজেপি ক্ষমতায় আসার পর ব্রডগেজ এসেছে বলে বারবার দাবি করছে, বিষয়টি সত্যি হলে গত ১০ বছরের মাথায় শিলচর সৌরাষ্ট্র মহাসড়কের কাজ কেন সম্পন্ন হয়নি? প্রশ্ন উত্থাপন করেছেন তাঁরা।সরকারকে চরম হুঁশিয়ারি দিয়ে কমিটির কর্মকর্তারা গোটা পরিস্থিতির কথা এদিন তুলে ধরে রেলপথ ও সড়ক পথ অতি সত্বর শুরু করার দাবি জানিয়েছেন।অন্যথায় আগামীতে ফের গণতান্ত্রিক আন্দোলন জোরদার ভাবে গড়ে তোলা হবে বলে এদিন সাফ জানিয়েছেন তাঁরা।

এদিকে শিলচর রেলওয়ে স্টেশন চত্বরে আন্দোলন চলাকালীন পুলিশ উপস্থিত হয়ে কমিটির সদস্যদের গ্রেফতার করে অস্থায়ী জেলে পাঠিয়ে দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন তাঁরা। তাঁদের অভিযোগ রেলওয়ে কর্তৃপক্ষের অনুমতি নিয়ে কমিটির কর্মকর্তারা প্রতিবাদ সাব্যস্ত করেছেন এবং তাদের দাবি আদায়ে স্টেশন সুপারিনটেনডেন্টকে একটি স্মারকলিপি ও প্রদান করেছেন। এরপর ও কাছাড় পুলিশ গণতান্ত্রিক আন্দোলনে ব্যাঘাত ঘটিয়ে কমিটির সদস্যদের কেন গ্রেফতার করেছেন এনিয়ে পুলিশের ভূমিকায় এদিন তীব্র ক্ষোভ ব্যক্ত করেছেন তিনি।

5E for Success | Apply for Internship
Know MoreApply Here

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news