রংপুর পানিতলায় টিপারের তীব্র ধাক্কায় দুমড়ে গেল এলট্রো বাহন; আহত চালক–যাত্রী

< 1 - মিনিট |

তীব্রগতির গাড়িচালকদের বিরুদ্ধে কঠোর নজরদারি ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন স্থানীয় সচেতন নাগরিকরা

অজিত দাস

রংপুর : বুধবার কাছাড় জেলার রংপুর পানিতলা এলাকায় ঘটে গেল এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা।শিলচর থেকে কুম্ভীগ্রাম বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হওয়া AS 11 T 3013 নম্বরের একটি এলট্রো বাহনকে পিছন দিক থেকে তীব্র গতিতে ধাক্কা মারে MZ 05 7696 নম্বরের একটি 1618 টিপার।

টিপারের গতি এতটাই বেশি ছিল যে ধাক্কা লেগে ৫০ মিটারেরও বেশি দূর পর্যন্ত এলট্রো গাড়িটিকে ঠেলে নিয়ে যায়। প্রচণ্ড শব্দ ও আঘাতে গাড়িটি দুমড়ে–মুচড়ে যায়। গাড়ির ভেতরে থাকা বিমানবন্দরের যাত্রী ও চালক—দু’জনই অল্প আহত হন বলে জানা গেছে।
দুর্ঘটনার পর টিপার চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ক্ষতিগ্রস্ত গাড়িটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এলাকার স্থানীয়দের অভিযোগ, অতিরিক্ত গতি এই অঞ্চলে দুর্ঘটনার প্রধান কারণ। তাদের দাবি, “প্রায়ই এমন তীব্র গতির গাড়ির জন্য দুর্ঘটনা ঘটে। প্রশাসন যদি কঠোর ব্যবস্থা না নেয়, তাহলে আরও বড় বিপদ ঘটতে পারে।” তীব্রগতির গাড়িচালকদের বিরুদ্ধে কঠোর নজরদারি ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন স্থানীয় সচেতন নাগরিকরা।

Promotional | North East Integration Rally

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news