রবিনসন স্ট্রিটের ছায়া দমদমে, বোনের দেহ আগলে বসে ভাই

< 1 - মিনিট |

পুলিশ এসে তালাবন্ধ ঘর থেকে উদ্ধার করে দেহ

কে আর সি টাইমস ডেস্ক

ফের রবিনসন স্ট্রিটের ছায়া দমদমে| বোনের দেহ আগলে বসে রইল ভাই| রবিবার ঘটনাটি ঘটেছে লেকটাউনের জগদীশ পল্লিতে। মঙ্গলবার সকালে মৃতদেহতে পচন ধরতে শুরু করলে গন্ধ ছড়িয়ে পরে| এরপরই খবর দেওয়া হয় দমদম থানার পুলিশকে। পুলিশ এসে তালাবন্ধ ঘর থেকে উদ্ধার করে রুমা দত্তের (৫২) মৃতদেহ।  স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, লেকটাউনের জগদীশ পল্লির ওই বাড়িতে ভাড়া থাকতেন ভাই বিশ্বরূপ সরকার ও বোন রুমা দত্ত| দুজনেরই মানসিক ভারসাম্য ঠিক ছিলনা বলেই ধারণা তাঁদের| সেই কারণেই পাড়ার কারোর সাথেই খুব একটা মিশতেননা ওই ভাই-বোন| প্রতিদিনই এক মহিলা এসে খাবার দিয়ে যেত ওদের|  যাওয়ার সময় ফের তিনটে তালা দিয়ে যেতেন দরজায়| তবে শেষ সাতদিন ওই মহিলাকে আসতে দেখেননি প্রতিবেশীরা|

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *