রাখালটিলায় রাখাল রাস উৎসবে বিষ্ণুপ্রিয়া সম্প্রদায়ের ধূম

< 1 - মিনিট |

বিষ্ণুপ্রিয়া মণিপুরী সম্প্রদায়ের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা আমাদের ধর্মীয় ঐতিহ্যকে জীবন্ত রাখে

অজিত দাস

ধলাই: ধলাই বিধানসভা অঞ্চলের রাখালটিলায় বুধবার সারাদিনব্যাপী বিষ্ণুপ্রিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী রাখাল রাস উৎসব আয়োজিত হয়েছে। শ্রীকৃষ্ণের লীলার অঙ্শ হিসেবে এই উৎসবে সম্প্রদায়ের বাচ্চা ছেলেদের রাখাল সেজে সাজানো হয়, যা অঞ্চলের ধর্মীয়-সাংস্কৃতিক জীবন্ততার প্রতীক।সকাল থেকে পূজা-অর্চনা ও আনুষ্ঠানিক অনুষ্ঠান শুরু হয়েছে।

উৎসবে উপস্থিত অমিও কান্তি দাস সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, “এই রাখাল রাস উৎসব সনাতন ধর্মের অন্যতম উল্লেখযোগ্য উৎসব। বিষ্ণুপ্রিয়া মণিপুরী সম্প্রদায়ের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা আমাদের ধর্মীয় ঐতিহ্যকে জীবন্ত রাখে।”স্থানীয় বাসিন্দারা এই উৎসবে অংশ নিয়ে উল্লাসে মেতে উঠেছেন। এই ধরনের উৎসবগুলি সম্প্রদায়ের ঐক্য ও সাংস্কৃতিক ধারাবাহিকতা বজায় রাখতে সহায়ক হয়ে ওঠে।

Promotional | North East Integration Rally

Stay connected with the biggest action oriented movement of North East India – connecting, uniting, working for Peace, Progress and Prosperity of North East India. Know More – Connect with Us

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news