১০৮ নম্বরে ফোন করেও এক ঘণ্টার মধ্যে অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছায়নি
কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো
শিলচর : শিলচর-কালাইন রোডের রাণিঘাট কৃষ্ণপুর এলাকায় বুধবার সকাল ১১টার দিকে একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে। গুয়াহাটি থেকে মিজোরামের দিকে যাতায়াতরত একটি যাত্রীবোঝাই টাটা সুমো ও গ্যাস সিলিন্ডারবোঝাই একটি ট্রাকের মধ্যে সংঘর্ষ হয়।
প্রত্যক্ষদর্শীদের মতে, একটি ছাগলকে বাঁচাতে ট্রাকটি হঠাৎ ব্রেক করলে পেছন থেকে আসা সুমোটি ট্রাকটিকে ধাক্কা মারে। সংঘর্ষে সুমোর ৪ জন যাত্রী গুরুতরভাবে আহত হন। স্থানীয় বাসিন্দারা আহতদের শিলচর মেডিকেল কলেজে পাঠান। অভিযোগ উঠেছে, ১০৮ নম্বরে ফোন করেও এক ঘণ্টার মধ্যে অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছায়নি।
এই ঘটনার জেরে প্রায় দুই ঘণ্টা শিলচর-কালাইন রোডে যান চলাচল বন্ধ থাকে। পরে অরুণাচল পুলিশ চৌকি থেকে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং রাস্তা সচল করে।

Know More – Apply Here


