রাতাবাড়িতে পিস্তল ও জালনোট সহ নিলামবাজারের দুই যুবক গ্রেপ্তার

< 1 - মিনিট |

ধৃতরা মোটরসাইকেলের সিটের নীচে একটি নাইন এম এম পিস্তল সহ ৪৮ হাজার টাকার জাল নোট লুকিয়ে রেখেছিল

অজিত দাস

শ্রীভুমি : রাতাবাড়ির জালালাবাদ বাজারে আগ্নেয়াস্ত্র ও নকল নোট সহ পুলিশের জালে নিলামবাজার এলাকার দুই যুবক। শনিবার বিকেলে গোপন সূত্রের খবরের ভিত্তিতে জালালাবাদ বাজারে পুলিশ বাহিনী নিয়ে অভিযান চালিয়ে নিভিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুবিমল নাথ আগ্নেয়াস্ত্র ও জাল নোট সহ দুজনকে করায়ত্ত করেন। ধৃতরা মোটরসাইকেলের সিটের নীচে একটি নাইন এম এম পিস্তল সহ ৪৮ হাজার টাকার জাল নোট লুকিয়ে রেখেছিল।

উদ্ধার হওয়া পিস্তলটিতে একটি সজল বুলেট ছিল বলে পুলিশ সূত্রে জানা গেছে। ধৃতরা হলো আবিদুর রহমান (২৮) পিতা নুরুজ আলী ও আনোয়ার হোসেন (২৯)পিতা আব্দুল লতিফ দুজনের বাড়ি নিলামবাজার থানা এলাকার তালতলা গ্রামে।

তারা জালালাবাদ এলাকায় কাউকে জালনোট সরবরাহ করতে এসেছিল নাকি সেখান থেকে সংগ্রহ করে নিয়ে যাচ্ছিল পুলিশ এই মুহূর্তে হলফ করে কিছু বলতে পারেনি। খবর পেয়ে রাতাবাড়ি থানার ওসি বিমল ছেত্রী ঘটনাস্থলে ছুটে আসেন। পরবর্তীতে তাদের নিভিয়া পুলিশ ফাঁড়িতে নিয়ে টানা জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।

Promotional | North East Integration Rally

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *