রান্নার গ্যাস দূর্ঘটনা প্রতিরোধ কর্মসূচি নিয়ে চলছে প্রতারনা

2 - মিনিট |

ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের দৃষ্টি আকর্ষণ করছেন প্রতারিত গ্রাহক গন

প্রকৃতি নিউজ কনসার্ন

শিলচর : ইন্ডিয়ান অয়েল করপোরেশন ভারত সরকারের এক গুরুত্বপূর্ণ বিভাগ বলে সমগ্র ভারতে বিবেচিত হয়ে আসছে দীর্ঘদিন ধরে। কিন্তু এই বিভাগের এক নির্লজ্জ তথ্য সংবাদ মাধ্যমের হাতে তুলে দিয়েছেন রান্নার গ্যাস সিলিন্ডারের গ্রাহক গণ।
এখানে উল্লেখ্য যে ইন্ডিয়ান অয়েল করপোরেশন গ্রাহকদের দূর্ঘটনা প্রতিরোধ কর্মসূচি হিসেবে প্রতি পাঁচ বছর অন্তর অন্তর প্রশিক্ষণ প্রাপ্ত টেকনিশিয়ান কর্তৃক প্রতি জন রান্নার গ্যাস সিলিন্ডারের গ্রাহক গনের রান্না ঘরে গিয়ে গ্যাস পাইপ, রেগুলেটর প্রভৃতির সরাসরি পরীক্ষা নিরীক্ষার জন্য সেই এলাকার গ্যাস সিলিন্ডার বিতরক সহযোগে কর্মসূচী শুরু করে গ্রাহকদের পরামর্শ প্রদান করতে ইন্ডিয়ান অয়েল করপোরেশন নির্দ্ধারিত চেকিং ব্যবস্থা গ্রহণ করেন।

সেই মতো ইন্ডিয়ান অয়েল করপোরেশন কতৃক প্রশিক্ষিত টেকনিশিয়ান প্রতি জন রান্নার গ্যাস সিলিন্ডার গ্রাহকের ঘরে গিয়ে পরীক্ষা নিরীক্ষা চালান বিনিময়ে সাধারণ গ্রাহকদের কাছ থেকে পরীক্ষা নিরীক্ষার মাশুল ২০০ টাকা এবং সাধারণ কর ১৮% হিসেবে ৩৬ টাকা মোট ২৩৬ টাকা প্রাপ্তি রসিদ দিয়ে আদায় করার নির্দেশ দেওয়া হয়েছে, অন্যদিকে প্রধানমন্ত্রী উজ্জলা গ্যাস সিলিন্ডারের গ্রাহক দের জন্য জিএসটি সহ পরীক্ষা নিরীক্ষার মাশুল ৫৯ টাকা ধার্য করা হয়েছে। এদিকে যাদের ৫ বছর সম্পূর্ণ হয়ে গেছে সেই সব গ্রাহকদের এই চেকিং জরুরি বলে কর্তৃপক্ষ মনে করে এই কার্যসূচি হাতে নিয়েছেন।

এদিকে দূর্ঘটনা বীমার কিস্তি ইন্ডিয়ান অয়েল করপোরেশন ও বিতরক গন প্রদান করে থাকেন, এখানে গ্রাহকদের কাছ থেকে কোনো বীমার কিস্তি আদায় করা হয় না। কিন্তু সম্প্রতি কাছাড় জেলার কৃষ্ণা ইনডেন গ্রামীণ বিতরক সহযোগে নির্দ্ধারিত চেকিং শুরু হয়েছে, প্রতি জন রান্নার গ্যাস সিলিন্ডারের গ্রাহক দের বাড়িতে গিয়ে কোনো ধরনের পরীক্ষা নিরীক্ষা না করে সাধারণ গ্রাহক ও প্রধানমন্ত্রী উজ্জলা গ্যাস সিলিন্ডারের গ্রাহক দের কাছ থেকে বিনা রসিদে গড়ে ২০০ টাকা ইন্সুরেন্সের নামে সংগ্রহ করা হচ্ছে এবং একটি নির্দ্ধারিত চেকিং এর ফর্ম তুলে দিচ্ছেন।

সাধারণ মানুষ বিতরক সংস্থার কর্মচারী ও তথাকথিত টেকনিশিয়ান সরজমিনে এসেছেন দেখে বিশ্বাস করে ২০০ টাকা ইন্সুরেন্সের জন্য সরল মনে তুলে দিচ্ছেন। কিন্তু এসব যে প্রতারনা ক্রমশ গ্রাহক গণ বুঝতে চলেছেন অবশেষে তারা সংবাদ মাধ্যমের শরণাপন্ন হলে এসব যে এক ভয়ঙ্কর প্রতারণা তা নিশ্চিত হয়েছেন , তারা এই বিষয়ে ইন্ডিয়ান অয়েল করপোরেশন এর শিলচর বিভাগীয় আধিকারিক এবং কাছাড় জেলার খাদ্য ও অসামরিক বিভাগের কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছেন।

সুত্রে জানা গেছে এই প্রতারনার কথা ছড়িয়ে পড়তেই সোনাপুর, ভাঙ্গার পার, বিহাড়া সহ এই বিতরক সংস্থার গ্রাহক গণ ক্ষোভে ফুঁসছেন। অবিলম্বে এই ২০০ টাকা ফেরত না দিলে আইনের দরজায় কড়া নাড়ার হুমকি প্রদান করেছেন স্থানীয় সচেতন নাগরিক গন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *