রামকৃষ্ণ নগর এর বহু চর্চিত পাতাবাবার দরবারে বেসামাল ভিড়
অজিত দাস
রামকৃষ্ণ নগর : পাতাবাবার পাতা খেলে সব রোগের সমাধান। যারজন্য পাতা নিতে প্রতিদিন দূরদূরান্ত থেকে আসছেন লোক। কিন্ত শনিবার অফিস আদালত বন্ধ থাকার জন্য রামকৃষ্ণনগরের গড়েরবন্দ এলাকার পাতাবাবা পাতা নিতে জমা হয়েছিলেন প্রায় ৫০ হাজারের মত লোক। সৃষ্টি হয়েছিল এক অবাঞ্চিত পরিস্থিতির। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সেখানে উপস্থিত হতে হয়েছিল পুলিশ সহ আধাসামরিক বাহিনীর বিশাল দল। পরে রামকৃষ্ণনগর সমজেলা আয়ুক্ত স্থানীয় মানুষের সঙ্গে মিলিত হয়ে এক সভা করেন।
এবং সভায় মানুষের ভিড় অতিরিক্ত মাত্ৰাতে বেড়ে যাওয়ার আপাতত কয়েকদিন পাতা দেওয়া বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়ার পাশাপাশি কমিটি গঠন করে দূরদূরান্ত থেকে আসা মানুষের যাতে কোন ধরনের অসুবিধা না হয় তার ব্যবস্থা করা এবং প্রতিদিন টুকেনের মাধ্যমে তিন হাজার মানুষকে পাতা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সমজেলার আয়ুক্ত এবং স্থানীয়রা বলেন,অন্যদিকে পাতা বাবার পাতা সংগ্রহ করতে এম্বুলেন্স, হুইলচেয়ার এমনকি কোলে করে রোগিদের নিয়ে আসতে দেখা গেছে।
এদিকে পাতাবাবার পাতা খেয়ে রোগ নিরাময় হয়েছে বলে অনেকেই বলেন,,,, অন্যদিকে এই পাতা খেলে কি কি রোগ নিরাময় হবে এ বিষয়ে জানান পাতাবাবা সত্যবাবু সিনহা বলেন।
Promotional | North East Integration Rally



