রাস্তা সংস্কারের প্রতিশ্রুতি ভঙ্গ, সোনাই বিধায়কের বিরুদ্ধে ধনেহরিতে জনরোষ

< 1 - মিনিট |

শিলডুবি–নয়ারাজ ওএনজিসি রোডের বেহাল দশা, ভোট বয়কটের হুমকি এলাকাবাসীর

অজিত দাস

সোনাই : প্রতিশ্রুতি মতো পূর্ত সড়কের সংস্কার কাজ করতে না পারায় সোনাইর বিদায়ক করিম উদ্দিন বড়ভূঁইয়ার বিরুদ্ধে ব্যাপক ক্ষোভ ধনেহরি দ্বিতীয় খন্ড এলাকায়। ভোট বয়কটের হুমকি ক্ষুব্ধ জনগণ। এবার খোদ নিজের ভোট কেন্দ্রের জনগণের ক্ষোভের মূখে বিধায়ক করিম উদ্দিন বড়ভূঁইয়া।

গত বিধানসভা নির্বাচনের প্রচারে এসে প্রতিশ্রুতি দিয়েও বিধায়ক নির্বাচিত হওয়ার প্রায় পাঁচ বছরে পূর্ত সড়কের সংস্কার কাজ করতে না পারায় বিধায়ক করিম উদ্দিন বড়ভূঁইয়ার বিরুদ্ধে সরব হলেন ধনেহরি দ্বিতীয় খন্ডের জনগণ। শুক্রবার সকালে এলাকাবাসীরা জমায়েত হয়ে শিলচর আইজল জাতীয় সড়কের শিলডুবি থেকে নয়ারাজ পর্যন্ত প্রায় দুই কিলোমিটার ওএনজিসি রোড সংস্কার না করায় বিধায়কের বিরুদ্ধে সরব হন।

স্থানীয় বাসিন্দা আবুল হোসেন বড়ভূঁইয়া, আলী হায়দার চৌধুরী, আলী আহমদ বড়ভূঁইয়া ও আলী হোসেন বড়ভূঁইয়া ক্ষোভের সুরে বলেন, গত বিধানসভা নির্বাচনে প্রচারে এসে করিম উদ্দিন বড়ভূঁইয়া প্রতিশ্রুতি দিয়েছিলেন বিধায় ক নির্বাচিত হলে প্রথম এই রাস্তার কাজ করবেন। কিন্তু গত পাঁচ বছরে প্রতিশ্রুতি ছাড়া আর কিছু মিলেনি। বর্ষার মরশুমে এই সড়ক দিয়ে চলাচলের জনসাধারণকে ব্যাপক দুর্ভোগ পোহাতে হয়। অবিলম্বে সড়কের কাজ শুরু না আগামী বিধানসভা নির্বাচনে তারা ভোট বয়কট করবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন।

Promotional | North East Integration Rally

Stay connected with the biggest action oriented movement of North East India – connecting, uniting, working for Peace, Progress and Prosperity of North East India. Know More – Connect with Us

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news