রুকনি চা বাগানে রাজেন্দ্র কুমার নুনিয়া কে জিপি সভাপতি নির্বাচন করার দাবিতে তীব্র স্লোগান দিয়ে এলাকা কাঁপিয়ে তোলেন সহস্রাধিক জনগন

< 1 - মিনিট |

উল্লেখ্য এদিন কাছাড় জেলা বিজেপি দলের অবজার্ভার হেমাঙ্গ শেখর পশ্চিম রুকনি জিপিতে এসে জিপি সভাপতি নির্বাচনের জন্য গ্রুপ সদস্য দের মতামত সংগ্রহ করতে আসেন

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

পালংঘাট : পালংঘাট উন্নয়ন খন্ডের অধীন পশ্চিম রুকনি জিপির রুকনি চা বাগানে জিপির সত্তর শতাংশ মানুষ বসবাস করেন। কিন্তু ১৯৯২ সাল থেকে রুকনি চা বাগান থেকে কাউকে জিপি সভাপতি পদে নির্বাচন করা হয় নি। ঘটনা টি কে ঘিরে মঙ্গলবার তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

এদিন রুকনি চা বাগানের সহস্রাধিক জনগন জিপির সাত নং গ্রুপ সদস্য রাজেন্দ্র কুমার নুনিয়া কে জিপি সভাপতি নির্বাচন করার দাবিতে তীব্র স্লোগান দিয়ে এলাকা কাঁপিয়ে তোলেন। উল্লেখ্য এদিন কাছাড় জেলা বিজেপি দলের অবজার্ভার হেমাঙ্গ শেখর পশ্চিম রুকনি জিপিতে এসে জিপি সভাপতি নির্বাচনের জন্য গ্রুপ সদস্য দের মতামত সংগ্রহ করতে আসেন। এ সময়ই ক্ষোভে ফেটে পড়েন রুকনি চা বাগানের সহস্রাধিক জনগন

Promotional | Subscribe KRC TIMES e-copy

KRC TIMES-Subscription

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news