রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার জন্য সু চিকে আবেদন আবের

< 1 - মিনিট |

রোহিঙ্গাদের মায়ানমারে ফিরিয়ে নেওয়ার জন্য অং সান সু চিকে আবেদন করলেন জাপানি প্রধানমন্ত্রী শিজো আবে

কে আর সি টাইমস ডেস্ক

রোহিঙ্গাদের মায়ানমারে ফিরিয়ে নেওয়ার জন্য অং সান সু চিকে আবেদন করলেন জাপানি প্রধানমন্ত্রী শিজো আবে। পাশাপাশি রাখাইনের উন্নয়নের জন্য সমস্ত রকমের সহযোগিতা মায়ানমার সরকারকে করা হবে বলে আশ্বস্ত করেছেন আবে।  অন্যদিকে সু চি জানিয়েছেন পরিস্থিতি স্বাভাবিক করার জন্য সমস্ত রকমের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 

বর্তমানে সম্রাট নারুহিতোর সিংহাসন আরোহণ অনুষ্ঠানে যোগ দিতে বর্তমানে জাপান সফরে গিয়েছেন মায়ানমারের নেত্রী অং সান সু চি। সেখানে  প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে বৈঠক করেছেন। সেখানেই  আবে তাকে এ আহ্বান জানান বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে। 

বৈঠকে আবে বলেন, রাখাইনে উন্নয়নের জন্য জাপান সব ধরনের সহযোগিতা করে যাবে।  রাখাইনে মানবাধিকার লঙ্ঘন হয়েছে। এটি মেনে নেয়া যায় না। স্বাধীন তদন্ত কমিশনের যে সুপারিশ এসেছে, তা দ্রুত বাস্তবায়ন করা মিয়ানমার সরকারের জন্য অপরিহার্য। রাখাইন থেকে বাস্তুচ্যুত হওয়া রোহিঙ্গাদের ফেরাতে নিরাপদ পরিবেশ তৈরি করতে পারা মিয়ানমারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। শান্তি প্রক্রিয়ার জন্য জাপান সর্বাত্মক সহযোগিতা করে যাবে বলে তিনি উল্লেখ করেন। জবাবে অং সান সু চি বলেন, আমি প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করতে কোনো দ্বিধা করছি না। উল্লেখ করা যেতে পারে  ১১ লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশের আশ্রয়ে আছে। এদের সাড়ে সাত লাখই এসেছে ২০১৭ সালের অগাস্টে রাখাইনে মায়ানমার সেনাবাহিনীর দমনাভিযানের মুখে। বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিজ ভূমিতে ফেরাতে উদ্যোগ নেওয়া হলেও মায়ানমার সরকার এখনো রাখাইনে তাদের জন্য নিরাপদ পরিবেশ তৈরি না করায় তা সফল হয়নি। নিরাপদে ও মর্যাদার সঙ্গে মায়ানমারে ফিরতে চায় তারা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *