শনি মন্দির চুরির সাথে জড়িত অনিক দাসের বাবার আত্মহত্যা

< 1 - মিনিট |

সূত্রে জানা গেছে, ছেলে অনিক দাসের বারংবার চুরি-ডাকাতির ঘটনায় জড়িয়ে পড়ার কারণে সামাজিক অপমান সহ্য করতে না পেরে তিনি এই চরম পদক্ষেপ নেন

অজিত দাস

শিলচর : শিলচরের শনি মন্দির চুরির ঘটনায় জড়িত অভিযুক্ত অনিক দাসের বাবা অজিত দাস আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার সকালে চালতাবস্তি এলাকায় একটি গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাঁর মৃতদেহ উদ্ধার হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ছেলে অনিক দাসের বারংবার চুরি-ডাকাতির ঘটনায় জড়িয়ে পড়ার কারণে সামাজিক অপমান সহ্য করতে না পেরে তিনি এই চরম পদক্ষেপ নেন। প্রথমে এক বিশ্ববিদ্যালয় ছাত্র মৃতদেহটি দেখতে পেয়ে আসাম বিশ্ববিদ্যালয় পুলিশ আউটপোস্টে খবর দেন।

উল্লেখ্য, অনিক দাস ১৭ আগস্ট জাতীয় সড়ক পয়েন্ট শনি মন্দির থেকে স্বর্ণালঙ্কার ও মূল্যবান সামগ্রী চুরির অভিযোগে গ্রেফতার হয়। পুলিশ জানিয়েছে, এর আগে জেল থেকে মুক্তি পেয়েই ১৬ আগস্ট সে পুনরায় এই অপরাধ সংঘটিত করে। অজিত দাসের মৃতদেহ ময়নাতদন্তের জন্য বৃহস্পতিবার দুপুরে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।

Promotional | North East Integration Rally

Know More – Connect with Us

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news