শরৎপল্লীর শারদা সংঘ কালীপূজা কমিটি এবছর ১৮তম বর্ষ পদার্পণ

< 1 - মিনিট |

দর্শনার্থীদের আকর্ষণ করতে পশ্চিমবঙ্গের পুরুলিয়ার আদলে এক বিশেষ মণ্ডপ নির্মিত

অজিত দাস

শিলচর : শরৎপল্লীর শারদা সংঘ কালীপূজা কমিটি এবছর ১৮তম বর্ষে পদার্পণ করছে। দর্শনার্থীদের আকর্ষণ করতে পশ্চিমবঙ্গের পুরুলিয়ার আদলে এক বিশেষ মণ্ডপ নির্মিত হচ্ছে, যেখানে আধুনিক রূপে মা কালীর প্রতিমা স্থাপন করা হবে। আনুমানিক ব্যয় প্রায় ৮ লক্ষ টাকা। পেট্রোল পাম্প থেকে মণ্ডপ পর্যন্ত এলাকায় থাকবে জাঁকজমকপূর্ণ আলোকসজ্জা।পূজার দিনগুলোতে স্থানীয় শিল্পীদের সাংস্কৃতিক অনুষ্ঠান, ধর্মীয় আচার ও মহাপ্রসাদ বিতরণের আয়োজন থাকছে।

পাশাপাশি শহরের গরিব ও অসহায় মানুষকে বস্ত্র বিতরণ করা হবে। উল্লেখযোগ্যভাবে, এই কমিটিতে সভাপতি বা সম্পাদক পদ নেই— সকল সদস্য সমানভাবে যুক্ত রয়েছেন।আগামী ২০ অক্টোবর জ্যেষ্ঠ নাগরিকদের উপস্থিতিতে মণ্ডপ উদ্বোধন হবে। রেইনবো ইনফোটেকের পক্ষ থেকে দর্শনার্থীদের জন্য বিশেষ কুপন ব্যবস্থাও থাকছে। উদ্যোক্তারা পূজার সাফল্যের জন্য সকলের সহযোগিতা কামনা করেছেন।

Promotional | North East Integration Rally

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news