তীব্র চাঞ্চল্য শিলচরে
অজিত দাস
শিলচর : শিলচরের শিবসুন্দরী নারীশিক্ষা সেবাশ্রম হাসপাতাল থেকে এক ভুয়ো চিকিৎসককে আটক করল কাছাড় পুলিশ। ধৃত ব্যক্তির নাম পুলক মালাকার, যিনি কোনো বৈধ চিকিৎসা অনুমোদন ছাড়াই দীর্ঘদিন ধরে অস্ত্রোপচার ও চিকিৎসা চালিয়ে যাচ্ছিলেন। ধৃতকে গর্ভবতী মহিলার অস্ত্রোপচারের সময় হাতেনাতে ধরা হয়। এই ঘটনায় শহরে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ এবং হাসপাতাল কর্তৃপক্ষকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
কিভাবে গ্রেফতার হল শিবসুন্দরী নারী শিক্ষাশ্রমে ভুয়া ডাক্তার। এটা খোসা করে বললেন কাছাড়ের পুলিশ সুপার নুমাল মাহাত্তা। তিনি বলেন পুলিশ জেনেছিল তিনি ভুয়া সার্টিফিকেট নিয়ে কাজ করছেন। তাই বিষয়টি অনুসন্ধান চালিয়ে পুলিশ এই জালিয়াতকে ধরতে সক্ষম হয়েছে।
Promotional | Subscribe KRC TIMES e-copy



