যুবতী সুজানা পুরকায়স্থের অভিযোগ খণ্ডন করলেন জেইল রোড সার্বজনীন দুর্গা পূজা কমিটি সহ উল্লাসকর দত্ত সরণির স্থানীয়রা
অজিত দাস
শিলচর : শিলচর উল্লাসকর দত্ত সরণিতে সংঘঠিত ঘটনার ভিন্ন মোড়। মামলার পর পাল্টা মামলা দায়ের করে জনৈক যুবতী সুজানা পুরকায়স্থের অভিযোগ খণ্ডন করলেন জেইল রোড সার্বজনীন দুর্গা পূজা কমিটি সহ উল্লাসকর দত্ত সরণির স্থানীয়রা।
বিজয়া দশমীর রাতে খিচুড়ি খাওয়ার একটি সামান্য বিষয় নিয়ে উল্লাসকর দত্ত সরণির পূজা মণ্ডপে দুপক্ষের মধ্যে বিবাদ বাঁধলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ঘটনাকে কেন্দ্র করে এলাকার সুজানা পুরকায়স্থ নামের জনৈক এক যুবতী যৌন নির্যাতন ও শারীরিক হয়রানির অভিযোগ এনে অরিন্দম চৌধুরী, অনির্বাণ চৌধুরী,সুমিত রায় ও দেবতানু রাহা নামের চারজনের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করলে পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করে থানায় নিয়ে যায়।
এদিকে ঘটনার নিন্দা ও ধিক্কার জানিয়ে সোমবার উল্লাসকর দত্ত সরণির স্থানীয়রা সহ জেইল রোড সার্বজনীন দুর্গা পূজা কমিটির কর্মকর্তারা ঐক্যবদ্ধ হয়ে একটি পাল্টা মামলা দায়ের করে যুবতী সুজানা পুরকায়স্থের সমস্ত অভিযোগ খণ্ডন করে তাঁর আচরণ নিয়ে এদিন বিভিন্ন প্রশ্ন উত্থাপন করেন।পূজা কমিটি সহ স্থানীয়রা এদিন আয়োজিত এক সাংবাদিক বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে জানান,উল্লাসকর দত্ত সরণির একটি ঐতিহ্য রয়েছে।
এলাকার সবাই ভদ্র ঘরের লোক। দশমীর রাতে খিচুড়ি খাওয়ার প্লেটটি অন্যত্র সরিয়ে রাখার কথা বলায় প্রতিবেশী যুবতী সুজানা পুরকায়স্থ মানসিক ভারসাম্য হারিয়ে স্থানীয়দের উপর চড়াও হয় এবং প্রত্যেকের সাথে অশালীন আচরণ করেছে। সুজানাকে স্থানীয়রা বারংবার বোঝানোর চেষ্টা করলেও সে তাঁদের কোন কথায় কান না দিয়ে গোটা পরিবেশকে উত্তেজিত করে তোলে।
যেসব যুবকদের উপর সুজানা পুরকায়স্থ বিভিন্ন অভিযোগ এনে থানায় মামলা দায়ের করেছে তাঁরা এই ঘটনার সঙ্গে মোটেও জড়িত নয় বলে জানিয়েছেন স্থানীয়রা।পুরো বিষয়টি পুলিশের নজরে এনে অতি সত্বর সুচিবার পাইয়ে দেওয়ার পাশাপাশি নির্দোষ যুবকদের নিঃশ্বর্তে মুক্তি দেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা। ঘটনায় জড়িত সুজানা পুরকায়স্থ ও তাঁর পরিবারের সদস্যদের গ্রেফতার করে শীঘ্রই দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করা না হলে আগামীতে স্থানীয়রা বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে বলে এদিন হুঁশিয়ারি দিয়েছেন।
Promotional | North East Integration Rally



