শিলচরের ক্ষুদিরাম বসুর মূর্তির পাদদেশে এস ইউ সি আই (কমিউনিস্ট) দলের কাছাড় জেলা কমিটির উদ্যোগে

2 - মিনিট |

এস আর এর নামে সংখ্যালঘু ভারতীয় নাগরিকের নাম ভোটার তালিকা থেকে কর্তনের চক্রান্ত বন্ধ কর

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

শিলচর : ভোটার তালিকার বিশেষ সংশোধন প্রক্রিয়ার নামে সংখ্যালঘু সম্প্রদায়ের ভারতীয় নাগরিকদের নাম ভোটার তালিকা থেকে ছেঁটে ফেলার চক্রান্তের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করা হয়। দুপুর ১২ টায় দলের কর্মী সমর্থকেরা সেখানে জমায়েত হয়ে এস আর এর নামে একজনও ভারতীয় নাগরিকের নাম ভোটার তালিকা থেকে কর্তন করা চলবে না।

এস আর এর নামে সংখ্যালঘু ভারতীয় নাগরিকের নাম ভোটার তালিকা থেকে কর্তনের চক্রান্ত বন্ধ কর, এস আর প্ৰক্ৰিয়ায় ভিত্তিহীন এবং মিথ্যা অভিযোগকারীদের বিরুদ্ধে যথোপযুক্ত আইনী ব্যবস্থা গ্ৰহণ করতে হবে, ভারতীয় নাগরিকের নাম কর্তনের বিরুদ্ধে গর্জে উঠুন, অন্যের নাম ব্যবহার করে, ভিন্ন উপায়ে নাম কর্তনের চক্রান্তকারীদের বিরুদ্ধে দ্রুত আইনী ব্যবস্থা গ্ৰহণ করতে হবে, প্রত্যেক ভারতীয় নাগরিকের নাম ভোটার তালিকায় সন্নিবিষ্ট করতে হবে, কোন প্রকার বৈষম্য না করে প্রচলিত আইন মেনে শুদ্ধ ভোটার তালিকা প্রস্তুত করতে হবে, ভিত্তিহীন অভিযোগ অবিলম্বে খারিজ করতে হবে, অভিযুক্তদের শুনানীতে উপস্থিত থাকার প্রমাণপত্র দিতে হবে” ইত্যাদি বিভিন্ন স্লোগান দীর্ঘ সময় ধরে দিতে থাকেন।

প্রায় ঘন্টাখানেক বিক্ষোভ প্রদর্শনের পর সেখানে বক্তব্য রাখেন যথাক্রমে দলের কাছাড় জেলা কমিটির সদস্য প্রবীণ শ্যামদেও কুর্মী, সুব্রত চন্দ্র নাথ, অধ্যাপক অজয় রায়, দুলালী গাঙ্গুলী প্রমূখ। বক্তারা বলেন সমগ্র রাজ্যে ভোটার তালিকার বিশেষ সংশোধন প্রক্রিয়াকে কেন্দ্র করে জনমনে এক ভয়ঙ্কর আতংক বিরাজ করছে। ভোটার তালিকা থেকে পরিকল্পিতভাবে লক্ষ লক্ষ ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের প্রকৃত ভারতীয় নাগরিকদের নাম বাদ দেওয়ার জঘন্য চক্রান্ত চলছে।

নিয়ম বহির্ভূতভাবে ৭ নং ফর্ম পূরণ করে একজন অভিযোগকারীকে দিয়ে শত শত মানুষের নামে অভিযোগ করানো হচ্ছে, যেকোনো ব্যক্তির নাম ব্যবহার করে তাঁকে না জানিয়েই অভিযোগকারী হিসেবে দেখিয়ে অভিযোগ দাখিল করা হচ্ছে এমনকি জীবিত মানুষকে মৃত সাজিয়েও অভিযোগ করা হয়েছে। সবচেয়ে ন্যাক্কারজনক ঘটনা হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী সাংবিধানিক পদে থেকে নিজেই প্রকাশ্যে বলছেন যে তাঁর নির্দেশেই একটি বিশেষ সম্প্রদায়ের মানুষকে হয়রানি করা হচ্ছে।

তারা আরও বলেন যে, আগেও বিভিন্ন সময়ে বিভিন্ন সরকার এন আর সি, ডি ভোটার, ফরেনার্স ট্রাইব্যুনাল, ডিটেনশন ক্যাম্প, নির্বিচারে উচ্ছেদ ইত্যাদির মাধ্যমে রাজ্যের প্রকৃত ভারতীয় নাগরিকদের নাগরিকত্ব হরণ সহ নানা ধরনের হয়রানি করেছে। বক্তারা দাবি করেন বর্তমানে সংখ্যালঘু মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার উদ্দেশ্যে চালানো এই মিথ্যা অভিযোগ নিষ্পত্তি প্রক্রিয়া সম্পূর্ণ বাতিল করে পূর্বের ভোটার তালিকার ভিত্তিতে সমস্ত প্রকৃত ভোটারদের নাম সংশোধিত ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে।

তারা জনগণের নিকট আহ্বান জানান জাতি – ধর্ম- ভাষা- বর্ণ নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধ হয়ে নির্বাচন কমিশন ও সরকারকে বাধ্য করানোর মতো শক্তিশালী গণতান্ত্রিক আন্দোলন গড়ে তুলতে হবে। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে রাজ্যের শুভবুদ্ধিসম্পন্ন মানুষকে সোচ্চার হওয়ার আহ্বানও তারা। এছাড়াও সেখানে উপস্থিত ছিলেন নকুল রঞ্জন পাল, রামকুমার বাগতি, খাদেজা লস্কর, কুমুদ সিনহা প্রমুখ।

Promotional | North East Integration Rally

Stay connected with the biggest action oriented movement of North East India – connecting, uniting, working for Peace, Progress and Prosperity of North East India. Know More – Connect with Us

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news