৫০ লক্ষ টাকা ব্যয়ে প্রায় ৩৮০ মিটার ব্লক সহ দুই পাশে গার্ড দিয়ে ড্রেন দিয়ে সড়ক নির্মাণের কাজের শিলান্যাস করেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী
কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো
শিলচর : বৃহস্পতিবার বিকেলে ডিলিমিটেশনের পরবর্তী সময়ে শিলচর বিধানসভায় অন্তর্ভুক্ত হওয়া মেহেরপুর শিবালিক পার্কের ৯ নম্ভর লেনে বিধায়ক দীপায়ন চক্রবর্তীর বিশেষ তৎপরতায় আসাম সরকারের এস.ও.পি. ডি প্যাকেজের অধীনে ৫০ লক্ষ টাকা ব্যয়ে প্রায় ৩৮০ মিটার ব্লক সহ দুই পাশে গার্ড দিয়ে ড্রেন দিয়ে সড়ক নির্মাণের কাজের শিলান্যাস করেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী।
এদিন এই নব নির্মিত সড়কটির শিলান্যাসের অনুষ্ঠানকে কেন্দ্র করে সভায় আয়োজন করা হয় হয়,এতে উপস্থিত ছিলেন মূখ্য অতিথি বিধায়ক দীপায়ন চক্রবর্তী, বিজেপির নিউ শিলচর মন্ডলের সভাপতি দুলাল দাস, জেলা বিজেপির প্রবীণ নেতা ভোলানাথ যাদব, প্রসেনজিৎ রায়, স্বপ্না সোম, ইঞ্জিনিয়ার শুভাশিস রায়, সমীর কুমার দাস প্রমূখেরা।
এদিন সভার প্রথমে বিধায়ক দীপায়ন চক্রবর্তীকে গলায় উত্তরীয় ও হাতে পুষ্পস্তবক দিয়ে সম্মান জানানো হয়। বিধায়ক দীপায়ন চক্রবর্তী বলেন, যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করার লক্ষ্যে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও আসামের মুখ্যমন্ত্রী ডাঃ হিমন্ত বিশ্বশর্মা সরকারের প্রথম কাজ, আজকের দিনে শিলচর শহরে প্রত্যেকটি রাস্তায় কাজ হয়েছে,কিন্তু কংগ্ৰেস সরকারের আমলে কাজের ফলক উন্মোচন হয়েছে কিন্তু কাজ হয়নি, বর্তমানে ডঃ হিমন্ত বিশ্বশর্মার সরকারের আমলে ফলক উন্মোচনের সাথে সাথেই কাজও হচ্ছে।
হিন্দু অধ্যুষিত এলাকার প্রত্যেকটি রাস্তাকে জমা জলমুক্ত নির্মাণের কাজে বদ্ধপরিকর রয়েছে রাজ্য সরকার।বিজেপির নিউ শিলচর মন্ডলের সভাপতি দুলাল দাস বলেন,নিউ শিলচর অঞ্চলের প্রায় ৯০ শতাংশ রাস্তা ও ফুটপাত সহ ড্রেনের কাজ সম্পন্ন হতে চলেছে,এই কাজ গুলো সম্পন্ন হলে শিলচরে জমা জলের সমস্যা থেকে জনগন নিস্তার পাবেন বলে তিনি আশাবাদী।
সমীর কুমার দাস বলেন, ডিলিমিটেশনের আগে এই রাস্তাটির বেহাল অবস্থা ছিল, সোনাই বিধানসভার অন্তর্ভুক্ত ছিল রাস্তাটি, প্রত্যেকজন বিধায়কের সঙ্গে এই রাস্তাটির বিষয়ে আলোচনা করলেও কোন উপযুক্ত ব্যবস্থা হয়নি, কিন্তু ডিলিমিটেশনের পরবর্তী সময়ে শিলচরে অন্তর্ভুক্ত হওয়ার পর বিধায়ক দীপায়ন চক্রবর্তীর সঙ্গে কথা বলার পরবর্তী সময়ে এই সুন্দর রাস্তাটি উপহার পেলাম এই শিবালিক পার্কের ৯ নম্ভর লেন বাসীরা,উনাকে আগামী দিনেও শিলচরের বিধায়ক হিসাবে দেখতে চান এই লেনের বাসিন্দারা।
এদিন সভাটি পরিচালনায় ছিলেন মিঠুন রায় এবং উপস্থিত ছিলেন জয়দীপ চক্রবর্তী, দেবাশীষ রায়, প্রদীপ গোয়ালা, সুদীপ্ত দেবরায় প্রমূখেরা।
Promotional | Subscribe KRC TIMES e-copy



