বিভাগীয় মন্ত্রী সহ রাজ্য সরকারকে শিলচরের দিকে নজর দেওয়ার আবেদন জানিয়েছেন সাংসদ সুস্মিতা দেব
কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো
শিলচর : তৃণমূল নেত্রী সুস্মিতা দেবের নেতৃত্বে রবিবার জেলা তৃণমূল কংগ্রেসের এক প্রতিনিধি দল শিলচরের বেরেঙ্গা-নাথপাড়া নদী বাঁধের সরজমিন পরিদর্শন করে বিভিন্ন বিষয় ক্ষতিয়ে দেখেন। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে সুস্মিতা দেব জানান,বেরেঙ্গা-নাথপাড়া নদী বাঁধের সংস্কার কাজ শুরু করার দাবিতে দল গত মার্চ মাসে শিলচরে একটি আন্দোলন গড়ে তোলেছিলেন,কিন্তু এরপরও কাজের কাজ কিছুই হয়নি।
বর্তমান সময়ে বাঁশ দিয়ে নদী ভাঙ্গন ঠিক করার চেষ্টা চালানো হচ্ছে। এলাকার পরিদর্শনে গিয়ে নিম্ন মানের কাজ প্রত্যক্ষ করে বিভাগীয় কর্তৃপক্ষের ভূমিকায় প্রশ্ন তোলেছেন তিনি। সুস্মিতা জানান, বিভাগীয় মন্ত্রী রোজ গুজরাট ঘুরে বেড়াচ্ছেন, এবং বলছেন সবকিছু ঠিক আছে।
কিন্তু বেরেঙ্গা-নাথপাড়া নদী বাঁধের যে নিম্ন মানের কাজ করা হচ্ছে, সেটি ক্ষতিয়ে দেখার কি মন্ত্রীর দায়িত্ব নেই? প্রশ্ন সুস্মিতার। যেখানে সবকিছু ঠিক আছে সেখানেই মন্ত্রী ঘুরে বেড়াচ্ছেন,কিন্তু যেখানে জল সম্পদ বিভাগ ব্যর্থ হয়েছে সেখানে মন্ত্রীর দেখা পাওয়া যাচ্ছে না বলে মন্তব্য করেছেন সুস্মিতা দেব। বর্তমানে বরাক নদীর জল স্রোত ও স্তর বিপদসীমার উপর বইছে।
এই পরিস্থিতিতে বেরেঙ্গা-নাথপাড়া বাঁধটি যদি ভেঙে যায় তাহলে ২০ মিনিটের মধ্যে গোটা শহর জলের নীচে তলিয়ে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।গত ২০২২ এর পুনরাবৃত্তি যাতে না ঘটে সেদিকে লক্ষ্য রেখে বিভাগীয় মন্ত্রী সহ রাজ্য সরকারকে শিলচরের দিকে নজর দেওয়ার আবেদন জানিয়েছেন সাংসদ সুস্মিতা দেব।
Promotional | Subscribe KRC TIMES e-copy



