শিলচরের মেডিল্যান্ড হাসপাতালে চিকিৎসায় অবহেলার অভিযোগ

< 1 - মিনিট |

চিকিৎসকের গাফিলতিতে রোগীর মৃত্যুর অভিযোগ

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

শিলচর : এবার সংবাদ শিরোনামে শিলচর মেডিল্যান্ড হাসপাতাল, চিকিৎসকের গাফিলতিতে মৃত্যুর অভিযোগ এনে ভাইরাল ভিডিওতে চাঞ্চল্য উপতাকা জুড়ে। শিলচরের বেসরকারি মেডিল্যান্ড হাসপাতালে ঘটল চাঞ্চল্যকর ঘটনা! ত্রিপুরা থেকে আসা এক মহিলা রোগীকে নিয়ে চিকিৎসকের চরম গাফিলতির অভিযোগ উঠে এসেছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে পরিবার ও স্থানীয়রা দাবি করছেন, সময়মতো চিকিৎসা না দেওয়ার ফলেই রোগীর মৃত্যু হয়েছে।

ভিডিওতে দেখা যাচ্ছে, উত্তেজিত জনতা হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছেন। পরিবারের সদস্যদের বক্তব্য অনুযায়ী, রোগীকে হাসপাতালে আনার পর দীর্ঘক্ষণ অপেক্ষা করানো হয়। চিকিৎসকের উপস্থিতি না থাকায় অবশেষে মারা যান ওই মহিলা।এই ঘটনায় ক্ষুব্ধ পরিবার প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন। প্রশাসনের কাছে আবেদন: এই ঘটনা যেন অন্য কারও জীবনে না ঘটে তাই দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছন ।

5E for Success | Apply for Internship
Know MoreApply Here

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news