বরাক নদীতে চলছে উদ্ধার অভিযান
অজিত দাস
শিলচর : সোমবার দুপুরে শিলচর শহরের সদরঘাট পুরনো সেতু থেকে এক যুবক বরাক নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করে । যুবকের নাম অখিলেশ কুমার মাহাত্তা বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীদের মতে, ঘটনাটি ঘটতে দেখেই স্থানীয় লোকজন দ্রুত পুলিশ ও এসডিআরএফ বাহিনীকে খবর দেন। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে যায় এসডিআরএফের একটি দল বরাক নদীতে তল্লাশি ও উদ্ধার অভিযান শুরু করে।
কোন কারণে যুবক এই চরম সিদ্ধান্ত নিয়েছেন, তা এখনও পর্যন্ত স্পষ্টভাবে জানা যায়নি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত এসডিআরএফ বাহিনীর উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
Promotional | North East Integration Rally



