হৃদরোগ, স্নায়ুরোগ, কিডনি, লিভার, চক্ষু সহ ৫০টিরও বেশি রোগের স্ক্রিনিং করেন শিলচর মেডিকেল কলেজের বিশেষজ্ঞ চিকিৎসকরা
অজিত দাস
শিলচর : শিলচরে অনুষ্ঠিত বিধানসভা মেগা স্বাস্থ্য শিবির।আসামের মুখ্যমন্ত্রী ডঃ হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশে ২৩শে সেপ্টেম্বর মঙ্গলবার শিলচর লিঙ্ক রোড টিটি কলেজের পাশে গ্র্যান্ড প্যালেস বিবাহ বাসরে অনুষ্ঠিত হয় এই স্বাস্থ্য শিবির।
এদিনের শিবিরে ১৮ বছরের নীচের শিশু, কিশোর ও কিশোরীদের হৃদরোগ, স্নায়ুরোগ, কিডনি, লিভার, চক্ষু সহ ৫০টিরও বেশি রোগের স্ক্রিনিং করেন শিলচর মেডিকেল কলেজের বিশেষজ্ঞ চিকিৎসকরা। প্রয়োজনবোধে উন্নত চিকিৎসার জন্য সরকারী খরচে বহিরাগত চিকিৎসারও ব্যবস্থা করা হবে ।
এদিন উপস্থিত ছিলেন জেলা আয়ুক্ত মৃদুল যাদব ,বিধায়ক দীপায়ন চক্রবর্তী ,বিজেপি কাছাড় জেলা সভাপতি সহ জেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা l
Promotional | North East Integration Rally



