শিলচরে ‘আত্মনির্ভর অসম অভিযান ২.০’-এর উদ্বোধন

< 1 - মিনিট |

একাধিক উন্নয়নমূলক প্রকল্পের ফলক উন্মোচন করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা

অজিত দাস

শিলচর : শুক্রবার বরাক উপত্যকা সফরে শিলচরে এসে ‘আত্মনির্ভর অসম অভিযান ২.০’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং একাধিক উন্নয়নমূলক প্রকল্পের ফলক উন্মোচন করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ।

শিলচরের রামনগর আইএসটিটিতে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থেকে তিনি কাছাড় জেলার লক্ষীপুর, লালা, বদরপুর, হাইলাকান্দি, করিমগঞ্জ এবং শিলচরের বিভিন্ন প্রকল্পের ভার্চুয়াল উদ্বোধন করেন। পরবর্তীতে করিমগঞ্জ, কাছাড় ও হাইলাকান্দি জেলার ৭,২৭১ জন উপভোক্তার হাতে ‘মুখ্যমন্ত্রী আত্মনির্ভর অসম অভিযান ২.০’-এর প্রথম কিস্তির চেক প্রদান করা হয়।

সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী জানান, বিজেপি সরকারের আমলে ইতিমধ্যে ১ লক্ষ ৬০ হাজার যুবক-যুবতীকে সরকারি চাকরি প্রদান করা হয়েছে। আগামী পাঁচ বছরের মধ্যে আরও ২ লক্ষ সরকারি চাকরি দেওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে বলেও তিনি ঘোষণা করেন।

তিনি আরও জানান, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী ১৪ মার্চ শিলচরে একটি ফ্লাইওভারের শিলান্যাস করবেন। একই দিনে পাঁচগ্রাম-বরাপানি হাইস্পিড করিডরেরও শিলান্যাস করা হবে।

আগামী ২০২৬ সালের বিধানসভা নির্বাচন প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, বিজেপি বরাক উপত্যকায় ১০ থেকে ১২টি আসনে জয়লাভ করবে বলে তিনি আশাবাদী। এছাড়া বরাক উপত্যকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের জন্য প্রায় ৩০০ কোটি টাকার প্রকল্প ঘোষণা করেন তিনি।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী জয়ন্তমল্ল বড়ুয়া, কৈশিক রায় , মন্ত্রী কৃষ্ণেন্দু পাল, বিধায়ক দীপায়ন চক্রবর্তী, বিজয় মালাকারসহ বিভাগীয় কর্মকর্তারা l

Know More

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news