শিলচরে আবারও ‘লাভ জিহাদ’-এর অভিযোগে চাঞ্চল্য

< 1 - মিনিট |

ভুয়া পরিচয়ে বিয়ে-অভিযুক্ত যুবক গ্রেফতার

অজিত দাস

শিলচর : শিলচর আশ্রম রোডের তপোবন নগর এলাকায় ফের একবার তথাকথিত ‘লাভ জিহাদ’-এর অভিযোগকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বাসিন্দা মাইনূর ইসলাম ভুয়া পরিচয়ে নিজেকে হিন্দু সাজিয়ে স্থানীয় এক হিন্দু নারীর সঙ্গে অবৈধ সম্পর্ক গড়ে তোলে এবং বিয়েও সম্পন্ন করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত যুবক শিলচরের অলিগলিতে প্লাস্টিক সামগ্রী বিক্রি করত। সে সজল দাস নামে নকল আধার কার্ড ও ভোটার আইডি বানিয়ে আশ্রম রোডের কীর্তনের গলির পিছনে তপোবন নগরে একটি ভাড়া ঘর নেয়। সেই পরিচয় ব্যবহার করেই এলাকায় এক মহিলাকে প্রলুব্ধ করে বিয়ে করে বলে অভিযোগ উঠেছে।

ঘটনাটি স্থানীয়দের সন্দেহ হলে তারা অভিযুক্তের ঘরে ঢুকে তল্লাশি চালিয়ে একটি ব্যাগ থেকে মাইনূর ইসলামের নামে ভোটার আইডি ও আধার কার্ড উদ্ধার করে । এর পরেই আসল পরিচয় ফাঁস হয়ে যায় এবং জানা যায়, সে ভুয়া পরিচয়ে এতদিন প্রতারণা চালিয়ে আসছিল। খবর পেয়ে শিলচর সদর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত যুবক ও তার তথাকথিত স্ত্রীকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।

স্থানীয়দের দাবি, শুধু ভুয়া পরিচয়ে বিয়ে নয়, অভিযুক্ত কীভাবে আধার কার্ড ও ভোটার আইডির মতো সরকারি নথি সংগ্রহ করল—এটিই বড় প্রশ্ন। তাদের অভিযোগ, নিশ্চয়ই কোনো প্রভাবশালী গোষ্ঠী বা দালালচক্র এ কাজে সহযোগিতা করেছে। তাই এই ঘটনার সঙ্গে যুক্ত প্রত্যেককে চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছে স্থানীয়রা।

Promotional | North East Integration Rally

Know More – Connect with Us

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news