শিলচরে কংগ্রেসের বিশাল পদযাত্রা

< 1 - মিনিট |

‘সময় পরিবর্তনের যাত্রা’-য় নির্বাচনী বার্তা

অজিত দাস

শিলচর : আসন্ন ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সমগ্র রাজ্যের পাশাপাশি শিলচরেও কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হল এক বিশাল পদযাত্রা। ত্রিপুরা রাজ্যের বিধায়ক এবং নিখিল ভারত কংগ্রেস কমিটির (AICC) কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য সুদীপ রায় বর্মন-এর উপস্থিতিতে এই পদযাত্রা অনুষ্ঠিত হয়।

পদযাত্রাটির নাম দেওয়া হয় “সময় পরিবর্তনের যাত্রা”।এই পদযাত্রায় সুদীপ রায় বর্মনের সঙ্গে উপস্থিত ছিলেন শিলচর সমষ্টির প্রার্থী অভিজিৎ পাল, লক্ষ্মীপুর সমষ্টির প্রার্থী এম শান্তি কুমার সিংহ, উধারবন্দ সমষ্টির প্রার্থী অজিত সিং, শিলচর জেলা কংগ্রেস সভাপতি সজল আচার্যী সহ যুব কংগ্রেস ও মহিলা কংগ্রেসের বিভিন্ন স্তরের অসংখ্য কর্মকর্তা ও কর্মী।

পদযাত্রাটি শিলচরের নরসিংতলা ময়দান থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পথ পরিক্রমা করে শেষ পর্যন্ত রাঙ্গিরখারীতে গিয়ে সমাপ্ত হয়। এই পদযাত্রার মাধ্যমে কংগ্রেস নেতৃবৃন্দ আসন্ন নির্বাচনে পরিবর্তনের বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানান।

Know More

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news