শিলচরে দশমীর রাতে যুবতীর যৌন নির্যাতনের ঘটনায় চাঞ্চল্য

< 1 - মিনিট |

শিলচর উল্লাসকর দত্ত সরণীর দুর্গাপূজা মন্ডপে এক যুবতীকে এলাকার চার যুবকের যৌন নির্যাতনের ঘটনায় চাঞ্চল্য

অজিত দাস

শিলচর : দশমীর রাতে শিলচর উল্লাসকর দত্ত সরণীর দুর্গাপূজা মন্ডপে এক যুবতীকে এলাকার চার যুবকের যৌন নির্যাতনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। রবিবার শিলচর প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলন ডেকে নির্যাতিত যুবতী সুজানা পুরকায়স্থ জানান, তিনি শিলচরের জেল রোডের মদন মোহন অ্যাপার্টমেন্টের বাসিন্দা।

দশমীর রাতে শিলচর উল্লাসকর দত্ত সরণী দুর্গাপূজা মন্ডপে তিনি যখন পুজারির কাছ থেকে আশীর্বাদ নিতে গিয়েছিলেন তখন জেলরোডের যুবক অরিন্দম চৌধুরী, অনির্বাণ চৌধুরী,সুমিত রায়,দেবতানু রাহা তাকে যৌন নির্যাতন ,শারীরিক হয়রানি তথা শালীনতা নষ্ট করার পাশাপাশি নানান হুমকি দেয় ।

তাঁরা তাকে শারীরিক ও মৌখিকভাবে নির্যাতন করা এমনকি আমার পরিবারকে হুমকি দেয়। অভিযুক্ত যুবকরা তখন মাদকাসক্ত অবস্থায় ছিল। অভিযুক্তরা তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে, অশ্লীল কথা বলে, তারা তাঁকে ঘেরাও করে রাখে। তখন আমার ভাই আমাকে দেখতে এসেছিল। তারা তাকেও ভয় দেখায় এবং আমাকে মারধর করে।

এমনকি তারা আমাকে হাত দিয়ে টেনে টেনে শারীরিকভাবে আঘাত করে এবং আমার ৩ ভরি সোনার চেইন ছিনিয়ে নেয়। অভিযুক্তরা হুমকি দেয় যে, কেউ আমাদের কোনও ক্ষতি করতে পারবে না। পরে তিনি পুলিশকে ফোন করে সাহায্য চান। এবং পুলিশ এসে তাঁকে উদ্ধার করে। সুজানা কি বললেন দেখুন সবিশেষ…

Promotional | North East Integration Rally

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news