২০২২ এর পর আবার তিন বছরের মাথায় শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে বুধবার শনাক্ত হল করোনা পজিটিভ রোগী
কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো
শিলচর : শিলচরে ফের করোনা পজিটিভ। ২০২২ এর পর আবার তিন বছরের মাথায় শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে বুধবার শনাক্ত হল করোনা পজিটিভ রোগী।
কোভিড পজিটিভ শনাক্ত হওয়ায় মেডিক্যালে জোট সর্তকতা জারি করা হয়েছে। মেডিক্যালের মাইক্রোবায়োলজি বিভাগের এক ছাত্র করোনা আক্রান্ত হয়েছেন। দুদিন ধরে জ্বর সর্দি কাশি ও গলা ব্যথা ছিল ছাত্রটির। বুধবার হাসপাতালে তাঁর লালারসের নমুনা পরীক্ষা করার পর কোভিড পজিটিভ ধরা পড়েছে।
Promotional | Subscribe KRC TIMES e-copy



