শিলচরে বিনামূল্যের ছানি শনাক্তকরণ ও চক্ষু পরীক্ষা শিবির আয়োজন

< 1 - মিনিট |

মোট ১৫১ জন রোগীর চৌধুরী আই হাসপাতালের চিকিৎসক ডা. বিকাশ কুমার এবং অপটোমেট্রিস্ট ভবতুষ দেববর্মা চক্ষু পরীক্ষা করেন

অজিত দাস

শিলচর : ইউথস এগেইনস্ট সোশ্যাল ইভিলস (ইয়াসি) শিলচর বিধানসভা কমিটি এবং শিলচরের ‘প্রভাবতী দেবী চ্যারিটেবল ট্রাস্ট’-এর যৌথ উদ্যোগে শিলচর শহরের তৃতীয় লিঙ্ক রোড এলাকায় একটি বিনামূল্যের ছানি শনাক্তকরণ ও চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়।

মোট ১৫১ জন রোগীর চৌধুরী আই হাসপাতালের চিকিৎসক ডা. বিকাশ কুমার এবং অপটোমেট্রিস্ট ভবতুষ দেববর্মা চক্ষু পরীক্ষা করেন। পরীক্ষায় ৪২ জন রোগীর ছানি শনাক্ত হয়। তাঁদের শিলচর চৌধুরী আই হাসপাতালে বিভিন্ন ধাপে বিনামূল্যে অস্ত্রোপচার করা হবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।

শিবিরের সংগঠক প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন ‘প্রভাবতী দেবী চ্যারিটেবল ট্রাস্ট’-এর শিবির আহ্বায়ক দেবজ্যোতি দাস। রোগীদের মধ্যে বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয় এবং কাউন্সেলিং-ও প্রদান করা হয়। ইয়াসি-র পক্ষ থেকে শিবিরের ইন-চার্জ ছিলেন আব্দুল মতিন খান।

ইয়াসি বিধানসভা কমিটি ও স্থানীয় সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন—রামু দেবরায়, রাজু দাস, রাজীব দাস, অর্জুন দেব, রিপু রায়, দেবন দাস, স্বপন দত্ত, প্রবীর সাহা সহ আরও অনেকে। শিবিরের মুখ্য সমন্বয়কের দায়িত্ব পালন করেন বিশিষ্ট সমাজসেবী ও সাংবাদিক নিখিল দাস। তাঁর সঙ্গে ছিলেন সুমিত দাস, মনু দেবরায়, বিপ্লব দে, সমীর দাস, রূপম দাস, সুমিত পাল, প্রসঞ্জিত দাস প্রমুখ।

ইয়াসি সেন্ট্রাল কমিটির পক্ষ থেকেও উপস্থিত ছিলেন সভাপতি সঞ্জীব রায়, বন্দিতা ত্রিবেদী রায়, সাহাবুদ্দিন আহমেদ, সুমন ভট্টাচার্যসহ অন্যান্য সদস্যরা।

সভাপতি সঞ্জীব রায় ‘তৃতীয় লিঙ্ক রোড ডেভেলপমেন্ট কমিটি’-র প্রতিটি সক্রিয় সদস্যকে শিবির সফল করে তুলতে তাঁদের অসাধারণ সহযোগিতার জন্য ধন্যবাদ জানান। তিনি আরও জানান যে, আগামী দিনে শিলচরের কয়েকটি দূর্গম এলাকাতেও এ ধরনের চক্ষু শিবির আয়োজন করা হবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news