জন সেবাই ঈশ্বরের সেবা, বললেন রাজ্যপাল লক্ষণ
অজিত দাস
শিলচর: দু’দিনের সরকারি সফরে শিলচর এসে রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্য উপত্যকার বিভিন্ন উন্নয়নমূলক কাজের অগ্রগতি সম্পর্কে অবগত হওয়ার পাশাপাশি বিভিন্ন বিভাগের সরকারি আধিকারিকদের সঙ্গে পর্যালোচনা বৈঠকে মিলিত হন। রবিবার রাজ্যপাল লক্ষণ শিলচরের রামকৃষ্ণ মিশন পরিদর্শন করেন এবং পরে তিনি রেডক্রস হাসপাতালে উপস্থিত হয়ে রক্তদান শিবির সহ এক বৈঠকেও অংশগ্রহণ করেন।
সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে রাজ্যপাল কাছাড়ের উন্নয়নে সন্তোষ প্রকাশ করার পাশাপাশি জনগণের সেবার মাধ্যমে প্রত্যেককে ঈশ্বর সেবার লাভ ওঠানোর পরামর্শ দেন। এছাড়াও নেশা মুক্ত সমাজ গঠন,যোগ শিক্ষা, শৃঙ্খলা, দেশপ্রেম ও দক্ষতা বিকাশের ক্ষেত্রে প্রত্যেককে উৎসাহিত করেন।সবশেষে রাজ্যপাল জেলা পুলিশ সহ অন্যান্য বিভাগের সঙ্গে বৈঠক করে জেলার আইনশৃঙ্খলার খোঁজখবর নেন।দু’দিনের সফর শেষে রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্য রবিবার বিকেলে গুয়াহাটির উদ্দেশ্যে রওয়ানা হন।
Promotional | North East Integration Rally


