শিলচরে বিভিন্ন ত্রাণ শিবিরে খাবার বিতরণ অব্যাহত ভারত সেবাশ্রম সংঘের

< 1 - মিনিট |

যতদিন সেই আশ্রয় শিবির গুওলোতে বন্যার্থীরা থাকবেন ঠিক ততদিন তারা তাদের এই সেবামূলক কার্যক্রম চালিয়ে যাবেন

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

শিলচর : ভারত সেবাশ্রম কাছাড় জেলা শাখার উদ্যুগে তথা আকসার মুখ্য উপদেষ্টা রুপম নন্দী পুরকায়স্তর সহযুগিতায় কাছাড়ের প্রত্যেকটি আশ্রয় শিবিরে খাদ্য পৌঁছে দেওয়ার একটি প্রয়াস হাতে নিয়েছে l সেই অনুসারে গতকাল থেকে তাদের এই খাদ্য বিতরণের প্রয়াস চালিয়ে যাচ্ছে ,সেই খাবারে রয়েছে ভাত এবং তরকারি l

সেই অনুসারে আজে নরমাল স্কুলে আশ্রয় নেওয়া বন্যা পীড়িতদের খাদ্য বিতরণ করা হয় l সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তারা জানান ,যতদিন সেই আশ্রয় শিবির গুওলোতে বন্যার্থীরা থাকবেন ঠিক ততদিন তারা তাদের এই সেবামূলক কার্যক্রম চালিয়ে যাবেন l

Promotional | Subscribe KRC TIMES e-copy

KRC TIMES-Subscription

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *